advertisement

৫৯টি সচল মোবাইলসহ ল্যাপটপ উদ্ধার

চকরিয়ায় চোরাই ও ডাকাতির মোবাইল ক্রয়-বিক্রয় চক্রের ২ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ১৬, ২০২৬, ০৮:৩৯

চকরিয়ায় চোরাই ও ডাকাতির মোবাইল ক্রয়-বিক্রয় চক্রের ২ জন গ্রেফতার
ছবি: সংগৃহীত

কক্সবাজারের চকরিয়ায় চোরাই ও ডাকাতির মোবাইল ক্রয়-বিক্রয় এবং আইএমইআই পরিবর্তনের অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে চকরিয়া থানা পুলিশ। এ সময় ৫৯টি সচল মোবাইল, ৭৫টি অচল মোবাইলসহ মোবাইলের যন্ত্রাংশ, মোবাইলের আইএমইআই কাটার মেশিন ও ৪টি ল্যাপটপ উদ্ধার করা হয়।

কক্সবাজার জেলার পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমানের দিকনির্দেশনায়, সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) মোঃ আবদুল আজিজের তত্ত্বাবধানে এবং চকরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমানের নেতৃত্বে চকরিয়া থানা পুলিশের একটি আভিযানিক টিম গত ১৪/১১/২০২৬ খ্রি. তারিখে বিশেষ অভিযান পরিচালনা করেন।

১৪ নভেম্বর ২০২৬ তারিখে পরিচালিত অভিযানে চকরিয়া পৌরসভার তরছপাড়া এলাকা থেকে ওবাইদুল হাসান রাকিব (২৪) নামের একজনকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ডাকাতি মামলার লুণ্ঠিত একটি মোবাইল ফোনসহ ২টি মোবাইল উদ্ধার করা হয়।

featured banner

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে চকরিয়া নিউ মার্কেটের টেক মোবাইল শো-রুমে অভিযান চালিয়ে দোকানের মালিক মোঃ শিবলু (১৯) কে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে হাজেরা মার্কেটের ইনফিনিটি মোবাইল হাবে অভিযান চালিয়ে ৪২টি মোবাইল ফোন, ৭৫টি মোবাইলের যন্ত্রাংশ, আইএমইআই পরিবর্তনের সরঞ্জাম এবং ৪টি ল্যাপটপসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার ও জব্দ করা হয়।

প্রাথমিক তদন্তে জানা যায়, গ্রেফতারকৃত ও পলাতক আসামিরা পরস্পর যোগসাজশে চোরাই ও ডাকাতির মোবাইল ফোন এবং ল্যাপটপ কম মূল্যে ক্রয় করে বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে আইএমইআই ও সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত পরিবর্তন করে অধিক মূল্যে বিক্রির সঙ্গে জড়িত।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ২২ ধারা এবং দণ্ডবিধির ৪১২/৪১৩ ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সম্পর্কিত খবর
‘পিপিপি’ নাকি ‘ওরিয়ন গ্রুপ’!

‘পিপিপি’ নাকি ‘ওরিয়ন গ্রুপ’!

কক্সবাজার ও সিলেটে শুরু হলো ডিজিটাল ভূমি অধিগ্রহণ ব্যবস্থা ‘এলএআরএমএস’-এর পাইলটিং কার্যক্রম

কক্সবাজার ও সিলেটে শুরু হলো ডিজিটাল ভূমি অধিগ্রহণ ব্যবস্থা ‘এলএআরএমএস’-এর পাইলটিং কার্যক্রম

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূতের প্রতিনিধি দল

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূতের প্রতিনিধি দল

উখিয়ার রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে নতুন করে অনুপ্রবেশ, ঠাঁই  ১১৮ জনের

উখিয়ার রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে নতুন করে অনুপ্রবেশ, ঠাঁই ১১৮ জনের

টেকনাফের পাহাড় থেকে বঙ্গোপসাগর: মানবপাচারের ভয়ংকর রূপ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান

টেকনাফের পাহাড় থেকে বঙ্গোপসাগর: মানবপাচারের ভয়ংকর রূপ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ

সর্বশেষ সংবাদ