advertisement

‘প্রখ্যাত ক্রিকেটার ফোন করে বলেছিল, বিএনপি থেকে নির্বাচন করতে চাই’

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ০১, ২০২৬, ০৫:০৮

‘প্রখ্যাত ক্রিকেটার ফোন করে বলেছিল, বিএনপি থেকে নির্বাচন করতে চাই’
ছবি: সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, যাদের প্রতিভা আছে, যারা ভালো খেলতে পারে, যারা দক্ষ এবং এই খেলাতেই মেধাবী—তারা যেন সমান সুযোগ পায়, তারা যেন যথাযথ জায়গা পায়। একজন খেলোয়াড়কে তার কৃতিত্বের বদলে রাজনৈতিক রং দিয়ে বিবেচনা করা উচিত নয়।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেন, গত ১৬-১৭ বছরে এ সর্বনাশ হয়েছে। বিশ্বাস করবেন কি করবেন না, দেশের একজন প্রখ্যাত ক্রিকেটার আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন। তিনি বিএনপি থেকে নির্বাচন করতে চেয়েছিলেন। আমি তাকে বলেছিলাম, তুমি খেলা ছাড়— এটা আমি চাই না; তবে তুমি যদি রাজনীতিতে আসতে চাও, সেটি স্বাগত। এটা ২০১৮ সালের আগের কথা বলছি। পরে দেখা গেল তিনি অন্য একটি দল থেকে নির্বাচন করে এমপি হয়েছেন। তার ওপর চাপ প্রয়োগ করা হয়েছে, নানাভাবে তাকে উৎপীড়ন করা হয়েছে। তার আন্তর্জাতিক পরিচয় ও খেলার প্রতিভাকে মুছে দেওয়ার চেষ্টা করা হয়েছে— এটা কেন হবে?

featured banner

তিনি আরও বলেন, খেলাধুলার ক্ষেত্রে যার মেধা, যোগ্যতা ও দক্ষতা আছে তাকেই সুযোগ দিতে হবে। একজন ক্রিকেটার, ফুটবলার বা অ্যাথলেট—যদি সে এই দেশের সন্তান হয় এবং আন্তর্জাতিক পর্যায়ে নিজেকে প্রমাণ করে, তাহলে তার রাজনৈতিক পরিচয় দিয়ে তাকে বিচার করা যাবে না।

google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সম্পর্কিত খবর
রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

‘৭১-এ ভুল করেছেন, ছাব্বিশে টিকিট বিক্রি করে বিভ্রান্ত করেছেন’

‘৭১-এ ভুল করেছেন, ছাব্বিশে টিকিট বিক্রি করে বিভ্রান্ত করেছেন’

শেখ হাসিনাকে ভারত কেন এই সুযোগ দিল

শেখ হাসিনাকে ভারত কেন এই সুযোগ দিল

পদত্যাগপত্রে কী লিখলেন মো. সাহাবুদ্দিন

পদত্যাগপত্রে কী লিখলেন মো. সাহাবুদ্দিন

"হ্নীলা উত্তর শাখা বিএনপির ৬নং ওয়ার্ডের আহ্বায়ক কমিটি ঘোষণা" : শাহজাহান মাহমুদ আহবায়ক

"হ্নীলা উত্তর শাখা বিএনপির ৬নং ওয়ার্ডের আহ্বায়ক কমিটি ঘোষণা" : শাহজাহান মাহমুদ আহবায়ক

শেখ হাসিনাকে ইলেকট্রিক শক দেওয়ার দাবি বিএনপির এমপির

শেখ হাসিনাকে ইলেকট্রিক শক দেওয়ার দাবি বিএনপির এমপির

সর্বশেষ সংবাদ