advertisement

হাদি হত্যা: সঞ্জয় চিসিমের জামিন আবেদন নামঞ্জুর

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ০১, ২০২৬, ০৫:০২

হাদি হত্যা: সঞ্জয় চিসিমের জামিন আবেদন নামঞ্জুর
ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার প্রধান সহযোগী সঞ্জয় চিসিমের (২২) জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।


বুধবার (১ এপ্রিল) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

featured banner


এর আগে আসামির আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি শেষে আবেদন নামঞ্জুর করেন বিচারক।


ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ জানান, সঞ্জয় চিসিম মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ (৩৭) ও তার সহযোগী অজ্ঞাতনামা আসামিকে অবৈধভাবে ভারতে পালাতে সাহায্য করেছেন। সাক্ষ্য, প্রমাণ ও প্রযুক্তিগত তথ্যের মাধ্যমে এ বিষয় নিশ্চিত করা হয়েছে।


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফশিল ঘোষণার পরদিন ১২ ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে একটি চলন্ত মোটরসাইকেল থেকে রিকশায় থাকা হাদিকে মাথায় গুলি করা হয়। এ ঘটনায় ফয়সাল করিম মাসুদকে আসামি করে ১৪ ডিসেম্বর পল্টন থানায় হত্যাচেষ্টার মামলা করেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের। ওসমান হাদি মারা যাওয়ার পর মামলাটি হত্যা মামলায় রূপ নেয়।


মামলার বিবরণে জানা যায়, ১২ ডিসেম্বর দুপুরে মতিঝিল মসজিদ থেকে জুমার নামাজ শেষে শরিফ ওসমান হাদি সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছিলেন। পথে পল্টন থানাধীন বক্স কালভার্ট রোডে মোটরসাইকেলে থাকা আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী ওসমান হাদিকে পেছন থেকে অনুসরণ করে এবং চলন্ত অবস্থায় গুলি করে পালিয়ে যায়। আহত শরিফ ওসমান হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার এম্বুলেন্সে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়। এরপর ১৮ ডিসেম্বর রাত ৯টা ৪৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হাদি।

google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সম্পর্কিত খবর
র‍্যাব থেকে এসআরবি, ‘একই বাহিনী নতুন মোড়কে’: টিআইবি

র‍্যাব থেকে এসআরবি, ‘একই বাহিনী নতুন মোড়কে’: টিআইবি

কক্সবাজার সৈকতে সড়ক নির্মাণ কাজ ৮ সপ্তাহ বন্ধের নির্দেশ হাইকোর্টের

কক্সবাজার সৈকতে সড়ক নির্মাণ কাজ ৮ সপ্তাহ বন্ধের নির্দেশ হাইকোর্টের

৬০ লাখ অটোরিকশা গিলছে বছরে ৩ লাখ মেগাওয়াট বিদ্যুৎ

৬০ লাখ অটোরিকশা গিলছে বছরে ৩ লাখ মেগাওয়াট বিদ্যুৎ

খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকীতে সারাদেশে দোয়া ও মিলাদ মাহফিল করবে বিএনপি

খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকীতে সারাদেশে দোয়া ও মিলাদ মাহফিল করবে বিএনপি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১ তম মৃত্যুবার্ষিকী আজ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১ তম মৃত্যুবার্ষিকী আজ

৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর

৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর

সর্বশেষ সংবাদ