advertisement

কক্সবাজারে দেশের বৃহত্তম প্রতিমা বিসর্জন

সমুদ্র সৈকতে সম্প্রীতির মিলনমেলা

মোবারক উদ্দিন নয়ন

মোবারক উদ্দিন নয়ন

অক্টোবর ২১, ২০২৬, ১১:১৭

সমুদ্র সৈকতে সম্প্রীতির মিলনমেলা
ছবি: সংগৃহীত

স.ম ইকবাল বাহার চৌধুরী, কক্সবাজার:



featured banner

কক্সবাজারে দেশের বৃহত্তম প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। এই বিসর্জন অনুষ্টানের মাধ্যমে টানা পাঁচ দিনের পূজা-অর্চনার আনুষ্ঠানিকতার সমাপ্তি ঘটেছে। আর এই প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে দেশের প্রত্যন্ত এলাকা থেকে আসা কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে লাখ লাখ মানুষের মিলন মেলায় রূপ নিয়েছে। বিভিন্ন ধর্মের মানুষের সুশৃঙ্খল অবস্থান সমুদ্র সৈকতে বসেছিল সম্প্রতির মেলবন্ধনে।

বুধবার (২২ অক্টোবর) বিকেলে কক্সবাজার সমুদ্র সৈকতের তীরে হাজার হাজার ভক্তের উপস্থিতিতে দেবী দুর্গার প্রতিমা বিসর্জন দেওয়া হয়। এসময় সেখানে ছিল বিষাদের সুর।

সমুদ্র সৈকত এলাকায় সরেজমিনে দেখা যায়, বিকেল ৩টার পর থেকেই ঢাক-ঢোল, কাঁসর-ঘণ্টার বাজনার তালে তালে কক্সবাজার জেলার বিভিন্ন মন্দির ও মহল্লা থেকে শোভাযাত্রা করে প্রতিমাগুলো কক্সবাজার সমুদ্র সৈকতে আনা হয়। পরে সেগুলো নিয়ে যাওয়া হয় সৈকতের মাঝখানে, সেখানে সম্পন্ন করা হয় বিসর্জন।

এসময় ভক্তদের কারও চোখে দেখা যায় অশ্রু, কারও ঠোঁটে শোনা যায় দেবীর বন্দনা। কেউবা সমুদ্র সৈকতের পানি ছিটিয়ে নিচ্ছিলেন নিজের ও পরিবারের সদস্যের শরীরে।

বঙ্গোপসাগরের ঢেউ আর রৌদ্রোজ্জল পরিবেশে কক্সবাজার সমুদ্রসৈকতে পর্যটকদের ঢল নেমেছে। আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেছে।

পুজার ছুটি আর সুন্দর আবহাওয়ার কারনে মঙ্গলবার সকাল থেকে কক্সবাজারে সমুদ্র সৈকতে ঠাঁই নেই। দুর্গাপূজার চারদিনের ছুটিতে লাখো পর্যটক কক্সবাজার ঘুরতে এসেছেন। বুধবার বিকেলে সৈকতেই অনুষ্ঠিত হয়েছে প্রতিমা বিসর্জন উৎসব। বর্ণাঢ্য আয়োজনে এই বিসর্জন দেখতে পর্যটক ও স্থানীয়দের ভিড় ছিল লক্ষণীয়।

বিসর্জন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভুমি মন্ত্রণালয়ের ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজার ৪ আসনের জাতীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, কক্সবাজার ৩ আসনের জাতীয় সংসদ সদস্য লুৎফর রহমান কাজল, মহিলা সংসদ সদস্য শামীম আরা স্বপ্না, কক্সবাজার জেলা প্রশাসক মোঃ আব্দুল মান্নান ও পুলিশ সুপার এ এম সাজেদুর রহমান।

সৈকতে পর্যটকের নিরাপত্তার দায়িত্বে থাকা টুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের এসপি নিশাত এঞ্জালা বলেন, দুর্গাপূজা উপলক্ষ্যে চার দিনের ছুটিতে চার-পাঁচ লাখ পর্যটকের সমাগম ঘটবে। এর উল্লেখযোগ্য একটি অংশ প্রতিমা বিসর্জন উৎসব উপভোগ করেছে। প্রতিমা বিসর্জন উৎসব সুন্দর ও নির্বিঘ্ন করতে সব প্রস্তুতি ছিল। তাই প্রশাসন বিসর্জন অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সক্ষম হয়েছে। দেশের এই বৃহত্তম প্রতিমা বিসর্জন অনুষ্টান কোন ধরনের অনাকাঙ্খিত ঘটনা ছাড়া শেষ করতে পারায় আমরা সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি।

google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সম্পর্কিত খবর
আধুনিক প্রযুক্তি নিয়ে কাজ শুরু করেছে ‘বাপেক্স’

আধুনিক প্রযুক্তি নিয়ে কাজ শুরু করেছে ‘বাপেক্স’

সেন্টমার্টিনগামী জাহাজের টিকিট প্রতারণা, অতিরিক্ত ভাড়া আদায়ে বাড়ছে পর্যটকদের ভোগান্তি

সেন্টমার্টিনগামী জাহাজের টিকিট প্রতারণা, অতিরিক্ত ভাড়া আদায়ে বাড়ছে পর্যটকদের ভোগান্তি

কক্সবাজার রক্ষায় দরকার মাস্টারপ্ল্যান

কক্সবাজার রক্ষায় দরকার মাস্টারপ্ল্যান

সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ৩৮ জেলে আটক, ২২৫০ কেজি মাছ জব্দ

সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ৩৮ জেলে আটক, ২২৫০ কেজি মাছ জব্দ

ছাত্রদল থেকে যুবলীগের কমিটিতে পদপ্রত্যাশী বাবলু মিয়া, চকরিয়ায় রাজনৈতিক অবস্থান নিয়ে আলোচনা

ছাত্রদল থেকে যুবলীগের কমিটিতে পদপ্রত্যাশী বাবলু মিয়া, চকরিয়ায় রাজনৈতিক অবস্থান নিয়ে আলোচনা

মৌসুম শুরুর পর একদিনে সর্বোচ্চ ১৭৫৪ পর্যটক গেলেন সেন্টমার্টিনে, বহরে যুক্ত আরো ২ জাহাজ

মৌসুম শুরুর পর একদিনে সর্বোচ্চ ১৭৫৪ পর্যটক গেলেন সেন্টমার্টিনে, বহরে যুক্ত আরো ২ জাহাজ

সর্বশেষ সংবাদ