advertisement

শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের প্রাণবন্ত মতবিনিময়, নারী নির্যাতন-ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক দিকনির্দেশনা

মোবারক উদ্দিন নয়ন

মোবারক উদ্দিন নয়ন

জুলাই ২৩, ২০২৬, ০৮:৫৯

শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের প্রাণবন্ত মতবিনিময়, নারী নির্যাতন-ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক দিকনির্দেশনা
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের মো. ইলিয়াছ মিয়া চৌং উচ্চ বিদ্যালয়ে কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে আইন সম্পর্কে ইতিবাচক ধারণা গড়ে তোলা এবং পুলিশ সম্পর্কে বিদ্যমান নেতিবাচক ধারণা দূর করার লক্ষ্যে এক সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান।

featured banner

অনুষ্ঠানে পুলিশ সুপার শিক্ষার্থীদের উদ্দেশ্যে নারী নির্যাতন, ইভটিজিং, বাল্যবিবাহ, মাদক, কিশোর গ্যাংসহ বিভিন্ন সামাজিক অপরাধের ক্ষতিকর দিক তুলে ধরে সচেতন থাকার আহ্বান জানান। তিনি এসব অপরাধ প্রতিরোধে শিক্ষার্থী, অভিভাবক ও সমাজের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

এসময় শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে তিনি আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকা ব্যাখ্যা করেন এবং পুলিশকে জনগণের বন্ধু হিসেবে আস্থার জায়গা তৈরি করার আহ্বান জানান।

পুলিশ সুপার শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়ন, শৃঙ্খলাবোধ, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার বিষয়ে বিভিন্ন মতামত শোনেন। পাশাপাশি জীবনের লক্ষ্য নির্ধারণ, কঠোর পরিশ্রম, সততা ও অধ্যবসায়ের গুরুত্ব তুলে ধরে নিজের অভিজ্ঞতা এবং অনুপ্রেরণামূলক নানা বাস্তব জীবনের গল্প শোনান, যা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও পুলিশ-জনতার পারস্পরিক আস্থা সুদৃঢ় করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপস্থিতরা আশা প্রকাশ করেন।

google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সম্পর্কিত খবর
কক্সবাজার পৌরসভার পরিষ্কার কাজের নামে ক্যাম্প থেকে শহরে রোহিঙ্গা শ্রমিক, নেপথ্যে সরোয়ার

কক্সবাজার পৌরসভার পরিষ্কার কাজের নামে ক্যাম্প থেকে শহরে রোহিঙ্গা শ্রমিক, নেপথ্যে সরোয়ার

কাগজের রেকর্ডে সীমাবদ্ধ নয়, সরেজমিনে বাঁকখালী নদীর গতিপথ ও জোয়ারের সীমা মেপে সীমানা নির্ধারণ

কাগজের রেকর্ডে সীমাবদ্ধ নয়, সরেজমিনে বাঁকখালী নদীর গতিপথ ও জোয়ারের সীমা মেপে সীমানা নির্ধারণ

অ্যাড: মোহাম্মদ হারুন অর রশিদ এর মৃত্যুতে কক্সবাজার ৭১ পরিবারের শোক প্রকাশ

অ্যাড: মোহাম্মদ হারুন অর রশিদ এর মৃত্যুতে কক্সবাজার ৭১ পরিবারের শোক প্রকাশ

চকরিয়া সরকারি কলেজের সামনে থেকে র‍্যাবের দেশীয় বন্দুক উদ্ধার

চকরিয়া সরকারি কলেজের সামনে থেকে র‍্যাবের দেশীয় বন্দুক উদ্ধার

বাঁকখালী নদী রক্ষায় হাইকোর্টের যুগান্তকারী রায়

বাঁকখালী নদী রক্ষায় হাইকোর্টের যুগান্তকারী রায়

উচ্ছেদ অভিযানের আগেই জেলা কারাগার সংলগ্ন মাটিয়াতলী এলাকায় রণক্ষেত্র, হামলা-সংঘর্ষে আহত ৪

উচ্ছেদ অভিযানের আগেই জেলা কারাগার সংলগ্ন মাটিয়াতলী এলাকায় রণক্ষেত্র, হামলা-সংঘর্ষে আহত ৪

সর্বশেষ সংবাদ