advertisement

রামুর দক্ষিণ মিঠাছড়িতে প্রবাসী বিএনপি নেতার বাড়িতে ডাকাতি, স্বর্ণ-নগদ টাকা লুট

মোবারক উদ্দিন নয়ন

মোবারক উদ্দিন নয়ন

আগস্ট ২৯, ২০২৬, ০৮:৪৬

রামুর দক্ষিণ মিঠাছড়িতে প্রবাসী বিএনপি নেতার বাড়িতে ডাকাতি, স্বর্ণ-নগদ টাকা লুট
ছবি: সংগৃহীত

রামু প্রতিনিধি:

কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চাইল্যাতলী এলাকায় সৌদি আরব প্রবাসী ব্যবসায়ী ও রামু উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফরিদুল আলমের বাড়িতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে।

শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে মাইক্রোবাসযোগে আসা প্রায় ১২ জনের একটি সশস্ত্র ডাকাত দল বাড়ির দরজা-জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার।

featured banner

মক্কা প্রবাসী ফরিদুল আলম জানান, ডাকাতদের হাতে বন্দুক, পিস্তল, ছুরি ও বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র ছিল। তারা বাড়িতে থাকা পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখিয়ে ব্যাপক তল্লাশি চালায়। এ সময় প্রায় ১৮ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৫ লাখ টাকা এবং ৭ হাজার সৌদি রিয়াল লুট করে নিয়ে যায় বলে তিনি জানান।

ডাকাতির সময় বাড়িতে থাকা গৃহবধূসহ কয়েকজনকে মারধর করে আহত করা হয়েছে বলেও অভিযোগ করেন ফরিদুল আলম। ডাকাতদের উপস্থিতি টের পেয়ে স্থানীয় গ্রামবাসীরা এগিয়ে এলে তারা দ্রুত মাইক্রোবাসযোগে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে রামু থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ ঘটনাটি তদন্ত করে জড়িতদের শনাক্ত ও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

এদিকে, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সৌদি আরবের মক্কা প্রবাসী ব্যবসায়ী ফরিদুল আলম।

স্থানীয়দের অভিযোগ, এ ধরনের সশস্ত্র ডাকাতির ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। দ্রুত ডাকাতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং লুট হওয়া মালামাল উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ দাবি করেছেন তারা।

ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় এনে এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সম্পর্কিত খবর
আধুনিক প্রযুক্তি নিয়ে কাজ শুরু করেছে ‘বাপেক্স’

আধুনিক প্রযুক্তি নিয়ে কাজ শুরু করেছে ‘বাপেক্স’

সেন্টমার্টিনগামী জাহাজের টিকিট প্রতারণা, অতিরিক্ত ভাড়া আদায়ে বাড়ছে পর্যটকদের ভোগান্তি

সেন্টমার্টিনগামী জাহাজের টিকিট প্রতারণা, অতিরিক্ত ভাড়া আদায়ে বাড়ছে পর্যটকদের ভোগান্তি

কক্সবাজার রক্ষায় দরকার মাস্টারপ্ল্যান

কক্সবাজার রক্ষায় দরকার মাস্টারপ্ল্যান

সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ৩৮ জেলে আটক, ২২৫০ কেজি মাছ জব্দ

সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ৩৮ জেলে আটক, ২২৫০ কেজি মাছ জব্দ

ছাত্রদল থেকে যুবলীগের কমিটিতে পদপ্রত্যাশী বাবলু মিয়া, চকরিয়ায় রাজনৈতিক অবস্থান নিয়ে আলোচনা

ছাত্রদল থেকে যুবলীগের কমিটিতে পদপ্রত্যাশী বাবলু মিয়া, চকরিয়ায় রাজনৈতিক অবস্থান নিয়ে আলোচনা

মৌসুম শুরুর পর একদিনে সর্বোচ্চ ১৭৫৪ পর্যটক গেলেন সেন্টমার্টিনে, বহরে যুক্ত আরো ২ জাহাজ

মৌসুম শুরুর পর একদিনে সর্বোচ্চ ১৭৫৪ পর্যটক গেলেন সেন্টমার্টিনে, বহরে যুক্ত আরো ২ জাহাজ

সর্বশেষ সংবাদ