advertisement

রামুর গর্জনিয়ায় নদীভাঙন এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুলাই ০৯, ২০২৬, ০৬:২০

রামুর গর্জনিয়ায় নদীভাঙন এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ
ছবি: সংগৃহীত

featured banner

‎কামাল শিশির,রামু(কক্সবাজার) প্রতিনিধি:

‎কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব বোমাংখিল গ্রামে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন এবং অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

‎বুধবার (৮ জুলাই) বিকালে মাননীয় সংসদ সদস্য জননেতা লুৎফুর রহমান কাজল এমপির নির্দেশনায় এ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় নেতৃবৃন্দরা নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

‎এ সময় উপস্থিত ছিলেন গর্জনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আলিম,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক মিন্টু ও আব্দুল মালেক, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শের আলম, ইউনিয়ন যুবদলের সভাপতি দিদারুল আলম, সিনিয়র সহ-সভাপতি শহিদুল্লাহ শহিদ, সহ-সভাপতি মিজানুর রহমান মিজান, যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন জনি, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সালাহ উদ্দিন, আবছার, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আজিজুল হক আজিজ, সমাজসেবক মো. খুরশেদ আলম, মাহাবুবুল আলম মিনুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

‎অনুষ্ঠানে বক্তারা বলেন, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে তাদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মানবিক কার্যক্রম অব্যাহত রাখবেন।

google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সম্পর্কিত খবর
পেকুয়ায় বাড়ি নির্মাণে চাঁদা না দেওয়ায় সাংবাদিক পরিবারের উপর কিশোর গ্যাংয়ের হামলা, গুরুতর আহত ৩

পেকুয়ায় বাড়ি নির্মাণে চাঁদা না দেওয়ায় সাংবাদিক পরিবারের উপর কিশোর গ্যাংয়ের হামলা, গুরুতর আহত ৩

কক্সবাজার পৌরসভার পরিষ্কার কাজের নামে ক্যাম্প থেকে শহরে রোহিঙ্গা শ্রমিক, নেপথ্যে সরোয়ার

কক্সবাজার পৌরসভার পরিষ্কার কাজের নামে ক্যাম্প থেকে শহরে রোহিঙ্গা শ্রমিক, নেপথ্যে সরোয়ার

কাগজের রেকর্ডে সীমাবদ্ধ নয়, সরেজমিনে বাঁকখালী নদীর গতিপথ ও জোয়ারের সীমা মেপে সীমানা নির্ধারণ

কাগজের রেকর্ডে সীমাবদ্ধ নয়, সরেজমিনে বাঁকখালী নদীর গতিপথ ও জোয়ারের সীমা মেপে সীমানা নির্ধারণ

অ্যাড: মোহাম্মদ হারুন অর রশিদ এর মৃত্যুতে কক্সবাজার ৭১ পরিবারের শোক প্রকাশ

অ্যাড: মোহাম্মদ হারুন অর রশিদ এর মৃত্যুতে কক্সবাজার ৭১ পরিবারের শোক প্রকাশ

চকরিয়া সরকারি কলেজের সামনে থেকে র‍্যাবের দেশীয় বন্দুক উদ্ধার

চকরিয়া সরকারি কলেজের সামনে থেকে র‍্যাবের দেশীয় বন্দুক উদ্ধার

বাঁকখালী নদী রক্ষায় হাইকোর্টের যুগান্তকারী রায়

বাঁকখালী নদী রক্ষায় হাইকোর্টের যুগান্তকারী রায়

সর্বশেষ সংবাদ