advertisement

মহেশখালীতে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ, শুরু হচ্ছে পরবর্তী কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুলাই ৩১, ২০২৬, ০৩:৫৬

মহেশখালীতে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ, শুরু হচ্ছে পরবর্তী কার্যক্রম
ছবি: সংগৃহীত

নুরুল করিম, মহেশখালী:

-------------------------

কক্সবাজার জেলার উপজেলায় বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড শুমারীর তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগের জন্য অনুষ্ঠিত ভাইবা (মৌখিক) ও ব্যবহারিক পরীক্ষার প্রাথমিক ফলাফল প্রকাশ করা হয়েছে। 

featured banner

উপজেলা সমাজসেবা অধিদপ্তর সূত্রে জানা গেছে, দুই ধাপে গত ২৫ ও ২৯ জুলাই মহেশখালী উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভার জন্য এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মোহাম্মদ ডালিম এর নেতৃত্বে গঠিত ভাইবা বোর্ডের তত্ত্বাবধানে সকাল সাড়ে ১০টা ৩০ মিনিট থেকে রাত ৫টা পর্যন্ত মহেশখালী কলেজ ও উপজেলা পরিষদ হলরুমে ইউনিয়নভিত্তিক পৃথক কক্ষে মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা নেওয়া হয়।

পরীক্ষায় তথ্য সংগ্রহকারী পদে ৮৮৩ জন এবং সুপারভাইজার পদে ১৫৬ জন প্রার্থী অংশগ্রহণ করেন। পরে তথ্য সংগ্রহকারী পদে ১১৮ জন চূড়ান্ত ও রিজার্ভ ১৩ জন, সুপারভাইজার পদে ১১ জন চূড়ান্ত ও রিজার্ভ ১ জন'সহ এতে প্রাথমিক চূড়ান্ত ও রিজার্ভ পদে যাচাই-বাছাই শেষে মেধা ও যোগ্যতার ভিত্তিতে মোট ১৩৩ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন।

উপজেলা সমাজসেবা অধিদপ্তরের (ভারপ্রাপ্ত) কর্মকর্তা দিদার আলম জানিয়েছে, নিয়োগ কার্যক্রমে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহি নিশ্চিত করে পরীক্ষা গ্রহণ এবং ফলাফল প্রকাশ করা হয়েছে। পরবর্তী নিয়োগ-সংক্রান্ত কার্যক্রম নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী সম্পন্ন হবে। নির্বাচিতরা উপজেলা সমাজসেবা অধিদপ্তরের তত্ত্বাবধানে মহেশখালীতে ৮৯ হাজার ফ্যামিলি কার্ড শুমারির কাজে দায়িত্ব পালন করবেন।

google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সম্পর্কিত খবর
কক্সবাজার পৌরসভার পরিষ্কার কাজের নামে ক্যাম্প থেকে শহরে রোহিঙ্গা শ্রমিক, নেপথ্যে সরোয়ার

কক্সবাজার পৌরসভার পরিষ্কার কাজের নামে ক্যাম্প থেকে শহরে রোহিঙ্গা শ্রমিক, নেপথ্যে সরোয়ার

কাগজের রেকর্ডে সীমাবদ্ধ নয়, সরেজমিনে বাঁকখালী নদীর গতিপথ ও জোয়ারের সীমা মেপে সীমানা নির্ধারণ

কাগজের রেকর্ডে সীমাবদ্ধ নয়, সরেজমিনে বাঁকখালী নদীর গতিপথ ও জোয়ারের সীমা মেপে সীমানা নির্ধারণ

অ্যাড: মোহাম্মদ হারুন অর রশিদ এর মৃত্যুতে কক্সবাজার ৭১ পরিবারের শোক প্রকাশ

অ্যাড: মোহাম্মদ হারুন অর রশিদ এর মৃত্যুতে কক্সবাজার ৭১ পরিবারের শোক প্রকাশ

চকরিয়া সরকারি কলেজের সামনে থেকে র‍্যাবের দেশীয় বন্দুক উদ্ধার

চকরিয়া সরকারি কলেজের সামনে থেকে র‍্যাবের দেশীয় বন্দুক উদ্ধার

বাঁকখালী নদী রক্ষায় হাইকোর্টের যুগান্তকারী রায়

বাঁকখালী নদী রক্ষায় হাইকোর্টের যুগান্তকারী রায়

উচ্ছেদ অভিযানের আগেই জেলা কারাগার সংলগ্ন মাটিয়াতলী এলাকায় রণক্ষেত্র, হামলা-সংঘর্ষে আহত ৪

উচ্ছেদ অভিযানের আগেই জেলা কারাগার সংলগ্ন মাটিয়াতলী এলাকায় রণক্ষেত্র, হামলা-সংঘর্ষে আহত ৪

সর্বশেষ সংবাদ