advertisement

বদরখালীতে লবণ মাঠে জুতা হারানোর ঘটনার জেরধরে হামলায় এক পশু চিকিৎসককে হত্যাঃ আহত-৩

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ১৬, ২০২৬, ০২:২১

বদরখালীতে লবণ মাঠে জুতা হারানোর ঘটনার জেরধরে হামলায় এক পশু চিকিৎসককে হত্যাঃ আহত-৩
ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার,কক্সবাজারঃ

কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলার বদরখালীতে লবণ মাঠে জুতা হারানোর জেরধরে প্রতিপক্ষের হামলায় মেহেদী হাসান সাকিব (৩০) নামের পল্লী গাঁয়ের এক পশু চিকিৎসককে হত্যা করা হয়েছে।

featured banner

রবিবার (১৬ আগষ্ট) রাত ১টার পরে চট্টগ্রামের এশিয়া হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত- মেহেদী হাসান সাকিব (৪০) বদরখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাতডালিয়া পাড়ার ওয়াজ উদ্দিনের ছেলে। 

স্থানীয়রা জানান-গত ১৩ আগস্ট লবণ মাঠে কাজ করার সময় এক শ্রমিকের স্যান্ডেল হারিয়ে যায়।স্যান্ডেল হারানোকে কেন্দ্র করে,প্রথমে পরিকল্পিত ভাবে প্রতিপক্ষের কয়েকজন লোক তর্কাতর্কি সৃষ্টির পরে সাকিবের ওপরে হামলায় চালায়।এরপর লবণ খেত থেকে ফিরে এলাকায় আসলে ফের হামলার শিকার হন সাকিব।

এঘটনার বিষয়ে সামাজিকভাবে মীমাংসার উদ্যোগ নিলেও অভিযুক্তরা বাহুবল দেখিয়ে বৈঠকে আসেনি।

নিহত পরিবারের লোকজন সহ স্হানীয়রা জানান-গত ১৫ আগস্ট সকাল ৭টার দিকে কাইফু, ইমন,রোকন,জীবন ও জিহান সহ আরো কয়েকজন মিলে দেশীয় অস্ত্র, দা, কিরিচ ও লোহার রড নিয়ে সাকিবের বাড়িতে ঢুকে ভাংচুর এবং এলোপাতাড়ি মারধর করাতে সাকিবের বাবা ওয়াজ উদ্দিন (৬৫) দুই ভাই আরফাত (২১) ও মোশাররফ (২৪) গুরুতর আহত হয়েছে।এরপর স্হানীয়রা এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। 

তবে ঘটনার বিষয়ে তাৎক্ষণবক অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

আরো জানা যায়-সাকিব হত্যার সাথে জড়িতদের বিরুদ্ধে হত্যা, ছিনতাই ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলে দাবি স্হানীয়দের।

সাকিবের মৃত্যুের খবর এলাকায় ছড়িয়ে পড়লে,এলাকাজুড়ে শোকের মাতন শুরু হয়।অপরদিকে এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান বলেন,ঘটনার রহস্য উদঘাটনে তিনি সহ পুলিশ ফোর্স ঘটনাস্থলে গেছেন।এখনো খুনের বিষয়ে বিস্তারিত কোন তথ্য সঠিক জানতে পারেনি।কারা ঘটনার সাথে জড়িত,চিহ্নিত হলে দ্রুত গ্রেফতারের মাধ্যমে আইনের আওতায় আনা হবে বলে জানান ওসি।

google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সম্পর্কিত খবর
কক্সবাজার পৌরসভার পরিষ্কার কাজের নামে ক্যাম্প থেকে শহরে রোহিঙ্গা শ্রমিক, নেপথ্যে সরোয়ার

কক্সবাজার পৌরসভার পরিষ্কার কাজের নামে ক্যাম্প থেকে শহরে রোহিঙ্গা শ্রমিক, নেপথ্যে সরোয়ার

কাগজের রেকর্ডে সীমাবদ্ধ নয়, সরেজমিনে বাঁকখালী নদীর গতিপথ ও জোয়ারের সীমা মেপে সীমানা নির্ধারণ

কাগজের রেকর্ডে সীমাবদ্ধ নয়, সরেজমিনে বাঁকখালী নদীর গতিপথ ও জোয়ারের সীমা মেপে সীমানা নির্ধারণ

অ্যাড: মোহাম্মদ হারুন অর রশিদ এর মৃত্যুতে কক্সবাজার ৭১ পরিবারের শোক প্রকাশ

অ্যাড: মোহাম্মদ হারুন অর রশিদ এর মৃত্যুতে কক্সবাজার ৭১ পরিবারের শোক প্রকাশ

চকরিয়া সরকারি কলেজের সামনে থেকে র‍্যাবের দেশীয় বন্দুক উদ্ধার

চকরিয়া সরকারি কলেজের সামনে থেকে র‍্যাবের দেশীয় বন্দুক উদ্ধার

বাঁকখালী নদী রক্ষায় হাইকোর্টের যুগান্তকারী রায়

বাঁকখালী নদী রক্ষায় হাইকোর্টের যুগান্তকারী রায়

উচ্ছেদ অভিযানের আগেই জেলা কারাগার সংলগ্ন মাটিয়াতলী এলাকায় রণক্ষেত্র, হামলা-সংঘর্ষে আহত ৪

উচ্ছেদ অভিযানের আগেই জেলা কারাগার সংলগ্ন মাটিয়াতলী এলাকায় রণক্ষেত্র, হামলা-সংঘর্ষে আহত ৪

সর্বশেষ সংবাদ