advertisement

প্রসবকালীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মিডওয়াইফদের সক্ষমতা কাজে লাগানোর সুযোগ রয়েছে

মোবারক উদ্দিন নয়ন

মোবারক উদ্দিন নয়ন

নভেম্বর ১৩, ২০২৬, ০৯:৫৪

প্রসবকালীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মিডওয়াইফদের সক্ষমতা কাজে লাগানোর সুযোগ রয়েছে
ছবি: সংগৃহীত

প্রেস বিজ্ঞপ্তি:

প্রসবকালীন নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে রেজির্ষ্ট্রাট মিডওয়াইফদের সক্ষমতাকে কাজে লাগানোর ব্যাপক সুযোগ রয়েছে। প্রয়োজনীয় সংখ্যক মিডওয়াইফ নিয়োগ, কর্মপরিবেশ উন্নয়ন এবং যথাযথ প্রাতিষ্ঠানিক সহায়তা নিশ্চিত করা গেলে মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবার মান উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে কক্সবাজার জেলা ইপিআই সেন্টারে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি (বিএমএস) আয়োজিত এক অংশীজন সভায় বক্তারা এসব কথা বলেন।

কক্সবাজারের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আবদুল মান্নান।

featured banner

সভায় বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটির প্রজেক্ট ম্যানেজার শারমিন শবনম জয়া ও টেকনিক্যাল অফিসার কানাতা আক্তার পৃথক দু’টি প্রেজেন্টেশনের মাধ্যমে বাংলাদেশ এবং বিশেষ করে কক্সবাজারে কর্মরত মিডওয়াইফদের প্রয়োজন, পেশাগত চ্যালেঞ্জ ও কর্মপরিবেশের বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় প্রত্যন্ত অঞ্চলে কর্মরত মিডওয়াইফরাও তাঁদের কাজের অভিজ্ঞতা, সীমাবদ্ধতা ও বাস্তব সমস্যার কথা অতিথিদের সামনে তুলে ধরেন।

বক্তারা বলেন, মাতৃমৃত্যু ও নবজাতকের মৃত্যুহার কমাতে দক্ষ মিডওয়াইফদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে দুর্গম ও প্রত্যন্ত এলাকায় নিরাপদ প্রসবসেবা পৌঁছে দিতে মিডওয়াইফদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন। এজন্য পর্যাপ্ত জনবল নিয়োগের পাশাপাশি তাঁদের প্রয়োজনীয় উপকরণ, প্রশিক্ষণ, নিরাপত্তা ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

সভায় কক্সবাজারে মিডওয়াইফ সেবার বিদ্যমান চ্যালেঞ্জ চিহ্নিত করে তা মোকাবিলায় সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সমন্বয় জোরদার এবং মাতৃ ও নবজাতকের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

সভায় বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটির সভাপতি রুজিনা খাতুনসহ জেলার বিভিন্ন পর্যায়ের মিডওয়াইফ এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সম্পর্কিত খবর
আধুনিক প্রযুক্তি নিয়ে কাজ শুরু করেছে ‘বাপেক্স’

আধুনিক প্রযুক্তি নিয়ে কাজ শুরু করেছে ‘বাপেক্স’

সেন্টমার্টিনগামী জাহাজের টিকিট প্রতারণা, অতিরিক্ত ভাড়া আদায়ে বাড়ছে পর্যটকদের ভোগান্তি

সেন্টমার্টিনগামী জাহাজের টিকিট প্রতারণা, অতিরিক্ত ভাড়া আদায়ে বাড়ছে পর্যটকদের ভোগান্তি

কক্সবাজার রক্ষায় দরকার মাস্টারপ্ল্যান

কক্সবাজার রক্ষায় দরকার মাস্টারপ্ল্যান

সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ৩৮ জেলে আটক, ২২৫০ কেজি মাছ জব্দ

সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ৩৮ জেলে আটক, ২২৫০ কেজি মাছ জব্দ

ছাত্রদল থেকে যুবলীগের কমিটিতে পদপ্রত্যাশী বাবলু মিয়া, চকরিয়ায় রাজনৈতিক অবস্থান নিয়ে আলোচনা

ছাত্রদল থেকে যুবলীগের কমিটিতে পদপ্রত্যাশী বাবলু মিয়া, চকরিয়ায় রাজনৈতিক অবস্থান নিয়ে আলোচনা

মৌসুম শুরুর পর একদিনে সর্বোচ্চ ১৭৫৪ পর্যটক গেলেন সেন্টমার্টিনে, বহরে যুক্ত আরো ২ জাহাজ

মৌসুম শুরুর পর একদিনে সর্বোচ্চ ১৭৫৪ পর্যটক গেলেন সেন্টমার্টিনে, বহরে যুক্ত আরো ২ জাহাজ

সর্বশেষ সংবাদ