advertisement

পিরোজপুরে ৪ হাজার লিটার ডিজেল জব্দ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ০১, ২০২৬, ০৫:১৬

পিরোজপুরে ৪ হাজার লিটার ডিজেল জব্দ
ছবি: সংগৃহীত

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় অবৈধভাবে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুদের অভিযোগে এক ব্যবসায়ীর গোডাউনে যৌথ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনী। এসময় ৪ হাজার ১৮ লিটার ডিজেল জব্দ করা হয় এবং অভিযুক্তকে অর্থদণ্ড দেওয়া হয়।


বুধবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার মাহমুদকাঠী মধ্যবাজারে বাদশা তালুকদার নান্টুর গোডাউনে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত মূল্যে বিক্রির উদ্দেশ্যে তিনি নিজস্ব গোডাউনে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুদ করে রেখেছেন।

featured banner


অভিযুক্ত ব্যক্তি দোষ স্বীকার করায় পেট্রোলিয়াম আইন, ২০১৬ এর ২০(১) ধারা অনুযায়ী তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলা নির্বাহী অফিসার অমিত দত্ত।


জব্দকৃত ৪ হাজার ১৮ লিটার ডিজেল সরকারি মূল্যে স্থানীয় কৃষক ও সাধারণ মানুষের মধ্যে বিতরণের শর্তে নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার প্যাক পয়েন্ট ডিলার মেসার্স সুফিয়া এন্টারপ্রাইজের প্রোপাইটর মাহমুদুল হাসানের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। এ তেল বিক্রি থেকে প্রাপ্ত মোট ৪ লাখ ১ হাজার ৮০০ টাকা আগামীকাল ব্যাংকিং সময়ের মধ্যে চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।


উপজেলা নির্বাহী অফিসার অমিত দত্ত বলেন, ‘জ্বালানি তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত দামে বিক্রি করার চেষ্টা আইনত দণ্ডনীয় অপরাধ। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং কেউ আইন ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’

google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সম্পর্কিত খবর
মিয়ানমার থেকে কক্সবাজার উপকূল দিয়ে আসছে ‘জমাটবাঁধা’ হেরোইন

মিয়ানমার থেকে কক্সবাজার উপকূল দিয়ে আসছে ‘জমাটবাঁধা’ হেরোইন

সারাদেশে অবৈধ ইটভাটা বন্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ হাইকোর্টের

সারাদেশে অবৈধ ইটভাটা বন্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ হাইকোর্টের

আওয়ামী ‘গেরিলা সেলের’ তালিকা পুলিশ ও গোয়েন্দার হাতে

আওয়ামী ‘গেরিলা সেলের’ তালিকা পুলিশ ও গোয়েন্দার হাতে

২২ গাড়িতে আগুন, ২৮ স্থানে ককটেল হামলা, পুলিশ সুপারদের যে বার্তা আইজিপির

২২ গাড়িতে আগুন, ২৮ স্থানে ককটেল হামলা, পুলিশ সুপারদের যে বার্তা আইজিপির

আরসা কমান্ডার হাফেজ সানাউল্লাহর অপরাধের সাম্রাজ্য: জালিয়াতির মাধ্যমে এনআইডি ও হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর তথ্য!

আরসা কমান্ডার হাফেজ সানাউল্লাহর অপরাধের সাম্রাজ্য: জালিয়াতির মাধ্যমে এনআইডি ও হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর তথ্য!

টার্গেট রোহিঙ্গা ও বেকার যুবকদের

টার্গেট রোহিঙ্গা ও বেকার যুবকদের

সর্বশেষ সংবাদ