advertisement

নিখোঁজের ১২ দিন পর সেপটিক ট্যাংকে মরদেহ, রোহিঙ্গা ক্যাম্পে হত্যাকাণ্ডের রহস্যে গ্রেপ্তার ৭

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুলাই ০৭, ২০২৬, ০৫:৪৫

নিখোঁজের ১২ দিন পর সেপটিক ট্যাংকে মরদেহ, রোহিঙ্গা ক্যাম্পে হত্যাকাণ্ডের রহস্যে গ্রেপ্তার ৭
ছবি: সংগৃহীত

এম,এস রানা, উখিয়া :

উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্প থেকে নিখোঁজ হওয়ার ১২ দিন পর সেপটিক ট্যাংক থেকে আব্দুল হাফেজ (২০) নামে এক রোহিঙ্গা যুবকের পচাগলা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

featured banner

এ ঘটনায় হত্যা মামলা দায়েরের পর অভিযানে নেমে এজাহারভুক্ত সাতজনকে গ্রেপ্তার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

৮ এপিবিএন জানায়, গত ২২ জুন রাতে উখিয়ার এফডিএমএন ক্যাম্প-১৫-এর জামতলী ব্লক-জি/৮ এলাকার বাসিন্দা আব্দুল হাফেজ বন্ধুদের সঙ্গে ফুটবল খেলা দেখতে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর ফিরে আসেননি। পরিবারের অভিযোগের পরপরই ৮ এপিবিএনের অধিনায়কের নির্দেশনায় জামতলী পুলিশ ক্যাম্পের সদস্যরা অনুসন্ধান শুরু করেন।

পুলিশ জানায়, ভিকটিমের স্বজন, স্থানীয় বাসিন্দা এবং এপিবিএনের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে ব্যাপক তল্লাশি চালান। পাশাপাশি গোয়েন্দা তথ্য, গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত এগিয়ে নেওয়া হয়।

এরই একপর্যায়ে গত ৪ জুলাই রাত প্রায় ৯টার দিকে ক্যাম্প-১৫-এর ব্লক-এইচ/৭ এলাকার বাসিন্দা মোহাম্মদ রফিকের ঘরের পাশের একটি সেপটিক ট্যাংক থেকে আব্দুল হাফেজের পচাগলা ও অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। পরে সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ ঘটনায় নিহতের ভাই মো. জমিনুর রহমান বাদী হয়ে উখিয়া থানায় ১৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তে জড়িত থাকার অভিযোগে মো. কাশেম (৫৫), মো. জাবের (৩২), আয়েশা (৪০), তৈয়বা খাতুন (২৬), নাছিমা খাতুন (২২), ফেরদৌস (১৯) ও ফাতেমা (২২) নামে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সবাই জামতলী ক্যাম্প-১৫-এর বাসিন্দা।

এ বিষয়ে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর অধিনায়ক মোহাম্মদ রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, “নিখোঁজের অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করা হয়। গোয়েন্দা তথ্য, গোপন সংবাদ এবং প্রযুক্তির সহায়তায় পরিচালিত অভিযানে মরদেহ উদ্ধার এবং ঘটনায় জড়িত সাতজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।”

তিনি আরও বলেন, “ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। তদন্ত শেষে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

এপিবিএনের এই কর্মকর্তা বলেন, রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সংঘটিত প্রতিটি অপরাধের দ্রুত তদন্ত এবং জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে।

google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সম্পর্কিত খবর
পেকুয়ায় বাড়ি নির্মাণে চাঁদা না দেওয়ায় সাংবাদিক পরিবারের উপর কিশোর গ্যাংয়ের হামলা, গুরুতর আহত ৩

পেকুয়ায় বাড়ি নির্মাণে চাঁদা না দেওয়ায় সাংবাদিক পরিবারের উপর কিশোর গ্যাংয়ের হামলা, গুরুতর আহত ৩

কক্সবাজার পৌরসভার পরিষ্কার কাজের নামে ক্যাম্প থেকে শহরে রোহিঙ্গা শ্রমিক, নেপথ্যে সরোয়ার

কক্সবাজার পৌরসভার পরিষ্কার কাজের নামে ক্যাম্প থেকে শহরে রোহিঙ্গা শ্রমিক, নেপথ্যে সরোয়ার

কাগজের রেকর্ডে সীমাবদ্ধ নয়, সরেজমিনে বাঁকখালী নদীর গতিপথ ও জোয়ারের সীমা মেপে সীমানা নির্ধারণ

কাগজের রেকর্ডে সীমাবদ্ধ নয়, সরেজমিনে বাঁকখালী নদীর গতিপথ ও জোয়ারের সীমা মেপে সীমানা নির্ধারণ

অ্যাড: মোহাম্মদ হারুন অর রশিদ এর মৃত্যুতে কক্সবাজার ৭১ পরিবারের শোক প্রকাশ

অ্যাড: মোহাম্মদ হারুন অর রশিদ এর মৃত্যুতে কক্সবাজার ৭১ পরিবারের শোক প্রকাশ

চকরিয়া সরকারি কলেজের সামনে থেকে র‍্যাবের দেশীয় বন্দুক উদ্ধার

চকরিয়া সরকারি কলেজের সামনে থেকে র‍্যাবের দেশীয় বন্দুক উদ্ধার

বাঁকখালী নদী রক্ষায় হাইকোর্টের যুগান্তকারী রায়

বাঁকখালী নদী রক্ষায় হাইকোর্টের যুগান্তকারী রায়

সর্বশেষ সংবাদ