advertisement

নাফ নদীতে বিজিবির সাঁড়াশি অভিযান: ৩ কোটি ৩০ লাখ টাকার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

মোবারক উদ্দিন নয়ন

মোবারক উদ্দিন নয়ন

জুলাই ২৩, ২০২৬, ০৮:৫০

নাফ নদীতে বিজিবির সাঁড়াশি অভিযান: ৩ কোটি ৩০ লাখ টাকার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক
ছবি: সংগৃহীত

টেকনাফ প্রতিনিধি :

কক্সবাজারের টেকনাফ সীমান্তে নাফ নদীতে এক সফল অভিযান চালিয়ে ৩ কোটি ৩০ লাখ টাকা মূল্যের ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই রোহিঙ্গা মাদক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোররাতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীন সাবরাং বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এই বিশেষ অভিযানটি চালানো হয়।

featured banner

প্রযুক্তির সাহায্যে মাঝনদীতে ধাওয়া বিজিবি সূত্রে জানা গেছে, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে ঢুকবে—এমন গোপন সংবাদের ভিত্তিতে রাত ১টা ৩০ মিনিটে বিজিবির বিশেষ দল অত্যাধুনিক ফ্যান্টম বোট নিয়ে নাফ নদীতে অবস্থান নেয়। রাত ৩টার দিকে নাইট ভিশন ও প্রযুক্তিগত নজরদারির মাধ্যমে মিয়ানমার সীমান্ত থেকে একটি নৌকা বাংলাদেশে ঢুকতে দেখা যায়।

বিজিবি টহল দল চ্যালেঞ্জ করলে নৌকায় থাকা চোরাকারবারিরা নদীতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করে। বিজিবি সদস্যরা তাৎক্ষণিক ধাওয়া করে নদী থেকে দুইজনকে ধরে ফেললেও, অন্ধকারের সুযোগ নিয়ে অপর একজন সাঁতরে মিয়ানমারের ভেতরে পালিয়ে যায়।

আটককৃতদের নৌকাটি তল্লাশি করে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। বিজিবির ফ্যান্টম বোটের সাথে ধাক্কা লেগে চোরাকারবারিদের নৌকাটি ক্ষতিগ্রস্ত হয় এবং একপর্যায়ে ঘটনস্থলেই নদীগর্ভে অর্ধনিমজ্জিত হয়ে যায়।

আটককৃতরা হলেন জুস মোহাম্মদ (৩০)মোহাম্মদ ইলিয়াস (৩৭) তারা দুজনেই উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা (এফডিএমএন) ক্যাম্পের বাসিন্দা বলে নিশ্চিত করেছে বিজিবি।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক,চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বদা তৎপর। আধুনিক প্রযুক্তির ব্যবহার ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে এই ধরণের বিশেষ অভিযান ভবিষ্যতেও জারি থাকবে।

আটককৃত আসামি এবং জব্দকৃত ইয়াবাসহ সব মালামাল আইনি প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সম্পর্কিত খবর
কক্সবাজার পৌরসভার পরিষ্কার কাজের নামে ক্যাম্প থেকে শহরে রোহিঙ্গা শ্রমিক, নেপথ্যে সরোয়ার

কক্সবাজার পৌরসভার পরিষ্কার কাজের নামে ক্যাম্প থেকে শহরে রোহিঙ্গা শ্রমিক, নেপথ্যে সরোয়ার

কাগজের রেকর্ডে সীমাবদ্ধ নয়, সরেজমিনে বাঁকখালী নদীর গতিপথ ও জোয়ারের সীমা মেপে সীমানা নির্ধারণ

কাগজের রেকর্ডে সীমাবদ্ধ নয়, সরেজমিনে বাঁকখালী নদীর গতিপথ ও জোয়ারের সীমা মেপে সীমানা নির্ধারণ

অ্যাড: মোহাম্মদ হারুন অর রশিদ এর মৃত্যুতে কক্সবাজার ৭১ পরিবারের শোক প্রকাশ

অ্যাড: মোহাম্মদ হারুন অর রশিদ এর মৃত্যুতে কক্সবাজার ৭১ পরিবারের শোক প্রকাশ

চকরিয়া সরকারি কলেজের সামনে থেকে র‍্যাবের দেশীয় বন্দুক উদ্ধার

চকরিয়া সরকারি কলেজের সামনে থেকে র‍্যাবের দেশীয় বন্দুক উদ্ধার

বাঁকখালী নদী রক্ষায় হাইকোর্টের যুগান্তকারী রায়

বাঁকখালী নদী রক্ষায় হাইকোর্টের যুগান্তকারী রায়

উচ্ছেদ অভিযানের আগেই জেলা কারাগার সংলগ্ন মাটিয়াতলী এলাকায় রণক্ষেত্র, হামলা-সংঘর্ষে আহত ৪

উচ্ছেদ অভিযানের আগেই জেলা কারাগার সংলগ্ন মাটিয়াতলী এলাকায় রণক্ষেত্র, হামলা-সংঘর্ষে আহত ৪

সর্বশেষ সংবাদ