advertisement

উল্টো রথযাত্রা অনুষ্ঠানে এমপি কাজল

ধর্ম মানুষকে বিভক্ত নয়, একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হতে শেখায়

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুলাই ২৪, ২০২৬, ১০:৪১

ধর্ম মানুষকে বিভক্ত নয়, একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হতে শেখায়
ছবি: সংগৃহীত

কক্সবাজার -৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল এমপি বলেছেন, ধর্ম মানুষকে বিভক্ত নয়, ’একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হতে শেখায়। আমাদের সকলকে নিজ ধর্মবিশ্বাসে অটল থাকতে হবে; আমাদের মধ্যে কোনো বিভক্তি বা বৈষম্য থাকতে পারে না। তিনি বলেন, সব মানুষের প্রতি শ্রদ্ধা এবং পারস্পরিক সম্পর্কই হলো শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক সমাজের ভিত্তি।’

featured banner

শুক্রবার ( ২৪ জুলাই ) বিকেলে গোল দিঘির পাড়ে আয়োজিত আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) ও শ্রী শ্রী দামোদর মন্দির উল্টো রথযাত্রা মহোৎসব ২০২৬’ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি কাজল বলেন, ’কক্সবাজার একটি সম্প্রীতির শহর; এখানে রাজনৈতিক স্বাধীনতার পাশাপাশি ধর্মীয় স্বাধীনতাও থাকবে। কক্সবাজারকে বিশ্বমানের নগরী হিসেবে গড়ে তোলা হবে উল্লেখ করে তিনি আরও বলেন, ’সম্প্রীতি, শান্তি ও নিরাপদের শহর হবে এই কক্সবাজার। এই কক্সবাজার নিয়ে সরকারের বৃহৎ পরিকল্পনা রয়েছে ; যা বাস্তবায়নে পথে। বক্তব্যে শেষাংশে সংগঠনের দেওয়া দাবি পূরণের আশ্বাস দেন সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।’

পরে বেলুন উড়িয়ে জগন্নাথের উল্টো রথযাত্রা মহোৎসব-এর শুভ উদ্বোধন করেন এমপি লুৎফুর রহমান কাজল।

অনুষ্ঠানে মঙ্গলারতি, গুরুপূজা, ভাগবত পাঠ, মঞ্চে ভজন কীর্তন, ভোগারতি, সংকীর্তন অনুষ্ঠিত হয়।

google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সম্পর্কিত খবর
কক্সবাজার পৌরসভার পরিষ্কার কাজের নামে ক্যাম্প থেকে শহরে রোহিঙ্গা শ্রমিক, নেপথ্যে সরোয়ার

কক্সবাজার পৌরসভার পরিষ্কার কাজের নামে ক্যাম্প থেকে শহরে রোহিঙ্গা শ্রমিক, নেপথ্যে সরোয়ার

কাগজের রেকর্ডে সীমাবদ্ধ নয়, সরেজমিনে বাঁকখালী নদীর গতিপথ ও জোয়ারের সীমা মেপে সীমানা নির্ধারণ

কাগজের রেকর্ডে সীমাবদ্ধ নয়, সরেজমিনে বাঁকখালী নদীর গতিপথ ও জোয়ারের সীমা মেপে সীমানা নির্ধারণ

অ্যাড: মোহাম্মদ হারুন অর রশিদ এর মৃত্যুতে কক্সবাজার ৭১ পরিবারের শোক প্রকাশ

অ্যাড: মোহাম্মদ হারুন অর রশিদ এর মৃত্যুতে কক্সবাজার ৭১ পরিবারের শোক প্রকাশ

চকরিয়া সরকারি কলেজের সামনে থেকে র‍্যাবের দেশীয় বন্দুক উদ্ধার

চকরিয়া সরকারি কলেজের সামনে থেকে র‍্যাবের দেশীয় বন্দুক উদ্ধার

বাঁকখালী নদী রক্ষায় হাইকোর্টের যুগান্তকারী রায়

বাঁকখালী নদী রক্ষায় হাইকোর্টের যুগান্তকারী রায়

উচ্ছেদ অভিযানের আগেই জেলা কারাগার সংলগ্ন মাটিয়াতলী এলাকায় রণক্ষেত্র, হামলা-সংঘর্ষে আহত ৪

উচ্ছেদ অভিযানের আগেই জেলা কারাগার সংলগ্ন মাটিয়াতলী এলাকায় রণক্ষেত্র, হামলা-সংঘর্ষে আহত ৪

সর্বশেষ সংবাদ