advertisement

ডাম্পার গাড়ীর ধাক্কায় মোটরসাইকেল আরোহী ছাত্রদল নেতার মৃত্যু

মোবারক উদ্দিন নয়ন

মোবারক উদ্দিন নয়ন

আগস্ট ১০, ২০২৬, ১০:৩৮

ডাম্পার গাড়ীর ধাক্কায় মোটরসাইকেল আরোহী ছাত্রদল নেতার মৃত্যু
ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার:

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোঃ মিজান উদ্দিন (২২) নামের এক ছাত্রদল নেতার মর্মান্তিক মৃত্যু হয়,সঙ্গে থাকা আরো দুই আরোহী আহত হয়েছেন।

সোমবার (১০ আগস্ট) দুপুর ২টার দিকে চকরিয়া টু মহেশখালী আঞ্চলিক সড়কের নবগঠিত মাতামুহুরী উপজেলার সাহারবিল ইউনিয়নের মাইজঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

featured banner

নিহত-মোঃ মিজান উদ্দিন (২২) উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের পালাকাটা ২নং ওয়ার্ডের নুরুল ইসলামের ছেলে। তিনি চিরিংগা ইউনিয়নের ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন।

স্থানীয়রা জানান,বেপরোয়া গতিতে আসা একটি ডাম্পার গাড়ীর ধাক্কায় খেয়ে সড়কে ছিটকে পড়েন তিন মোটরসাইকেল আরোহী।পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মিজান উদ্দিনের মৃত্যু হয়। আহত অপর দুজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে র্দুঘটনার রহস্য উদঘাটন করেছেন।এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সম্পর্কিত খবর
কক্সবাজার পৌরসভার পরিষ্কার কাজের নামে ক্যাম্প থেকে শহরে রোহিঙ্গা শ্রমিক, নেপথ্যে সরোয়ার

কক্সবাজার পৌরসভার পরিষ্কার কাজের নামে ক্যাম্প থেকে শহরে রোহিঙ্গা শ্রমিক, নেপথ্যে সরোয়ার

কাগজের রেকর্ডে সীমাবদ্ধ নয়, সরেজমিনে বাঁকখালী নদীর গতিপথ ও জোয়ারের সীমা মেপে সীমানা নির্ধারণ

কাগজের রেকর্ডে সীমাবদ্ধ নয়, সরেজমিনে বাঁকখালী নদীর গতিপথ ও জোয়ারের সীমা মেপে সীমানা নির্ধারণ

অ্যাড: মোহাম্মদ হারুন অর রশিদ এর মৃত্যুতে কক্সবাজার ৭১ পরিবারের শোক প্রকাশ

অ্যাড: মোহাম্মদ হারুন অর রশিদ এর মৃত্যুতে কক্সবাজার ৭১ পরিবারের শোক প্রকাশ

চকরিয়া সরকারি কলেজের সামনে থেকে র‍্যাবের দেশীয় বন্দুক উদ্ধার

চকরিয়া সরকারি কলেজের সামনে থেকে র‍্যাবের দেশীয় বন্দুক উদ্ধার

বাঁকখালী নদী রক্ষায় হাইকোর্টের যুগান্তকারী রায়

বাঁকখালী নদী রক্ষায় হাইকোর্টের যুগান্তকারী রায়

উচ্ছেদ অভিযানের আগেই জেলা কারাগার সংলগ্ন মাটিয়াতলী এলাকায় রণক্ষেত্র, হামলা-সংঘর্ষে আহত ৪

উচ্ছেদ অভিযানের আগেই জেলা কারাগার সংলগ্ন মাটিয়াতলী এলাকায় রণক্ষেত্র, হামলা-সংঘর্ষে আহত ৪

সর্বশেষ সংবাদ