advertisement

প্রধান আসামি কে এই মোহাম্মদ? ঘর ছাড়া স্ত্রী-সন্তানও

টেকনাফে সেনাসদস্য তিতাস হত্যা মামলায় আসামি ৪৪, গ্রেফতার ৬

মোবারক উদ্দিন নয়ন

মোবারক উদ্দিন নয়ন

নভেম্বর ১১, ২০২৬, ০৯:৫৮

টেকনাফে সেনাসদস্য তিতাস হত্যা মামলায় আসামি ৪৪, গ্রেফতার ৬
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের টেকনাফের রঙ্গীখালী এলাকার গহীন পাহাড়ে যৌথ বাহিনীর অভিযানকালে মানব পাচারকারীদের গুলিতে সেনাসদস্য তিতাস শেখ (২৭) নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার চার দিন পর সোমবার ভোরে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মিনহাজুল ইসলাম বাদী হয়ে টেকনাফ মডেল থানায় এ মামলা করেন।

মামলায় শালবাগান ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদকে প্রধান আসামি করে ২৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৭ জনকে আসামি করা হয়েছে। যৌথ বাহিনীর পরিচালিত অভিযানে এ পর্যন্ত মামলার এজাহারভুক্ত প্রধান আসামিসহ মোট ৬ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

featured banner

গ্রেফতারকৃত অন্য আসামিরা হলেন- উখিয়ার ১৪ নম্বর ক্যাম্পের বাসিন্দা আরজ ও মো. হাসান, হ্নীলার লেদা ক্যাম্পের বাসিন্দা মো. হানিফ, নয়াপাড়া ক্যাম্পের বাসিন্দা ওমর ফারুক এবং শালবাগান ক্যাম্পের শফি উল্লাহ।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় সূত্র জানায়, গত ৫ নভেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যায় টেকনাফের রঙ্গীখালী এলাকার গহীন পাহাড়ে ১২০ জন রোহিঙ্গা ও কয়েকজন বাংলাদেশিকে জিম্মি করে রাখার খবর পেয়ে অভিযানে যায় সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন, বিজিবি ও পুলিশের যৌথ দল। অভিযান চলাকালে সশস্ত্র মানব পাচারকারীদের সঙ্গে গোলাগুলির একপর্যায়ে বাঁ কাঁধে গুলিবিদ্ধ হন সেনাসদস্য তিতাস শেখ। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে রামুর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অভিযান শেষে ঘটনাস্থল থেকে ৫৬ জন ভুক্তভোগীকে উদ্ধার এবং চার মানব পাচারকারীকে আটক করা হয়। পরদিন বিশেষ অভিযানে আটক হয় আরও দুজন। তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, চারটি গুলি ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

অনুসন্ধানে জানা যায়, ২০১২ সালের জুনে মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডুর রইঙ্গাডং এলাকা থেকে পরিবারসহ বাংলাদেশে আসেন মোহাম্মদ। প্রথমে কক্সবাজারের কলাতলীতে দিনমজুরি করলেও ২০১৭ সালে রোহিঙ্গা ঢলের পর তারা টেকনাফের ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে নিবন্ধিত হন। ২০১৯ সালে মাদকবিরোধী অভিযানে তার বড় ভাই মোহাম্মদ আলম নিহত হওয়ার পর পাহাড়কেন্দ্রিক অপরাধ চক্রের সঙ্গে মোহাম্মদের যোগাযোগ বাড়ে। পরবর্তীতে সে সশস্ত্র পাচারকারী ‘সাদ্দাম গ্রুপে’ যোগ দিয়ে হত্যা, অপহরণ ও মানব পাচারে সক্রিয় হয়ে ওঠে।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. কাওসার সিকদার জানান, অপরাধীদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীর টানা অভিযান চলছে।

কক্সবাজারের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান নিশ্চিত করেছেন, মামলার এজাহারভুক্ত প্রধান আসামিসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেফতারে চিরুনি অভিযান অব্যাহত রয়েছে।

google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সম্পর্কিত খবর
আধুনিক প্রযুক্তি নিয়ে কাজ শুরু করেছে ‘বাপেক্স’

আধুনিক প্রযুক্তি নিয়ে কাজ শুরু করেছে ‘বাপেক্স’

সেন্টমার্টিনগামী জাহাজের টিকিট প্রতারণা, অতিরিক্ত ভাড়া আদায়ে বাড়ছে পর্যটকদের ভোগান্তি

সেন্টমার্টিনগামী জাহাজের টিকিট প্রতারণা, অতিরিক্ত ভাড়া আদায়ে বাড়ছে পর্যটকদের ভোগান্তি

কক্সবাজার রক্ষায় দরকার মাস্টারপ্ল্যান

কক্সবাজার রক্ষায় দরকার মাস্টারপ্ল্যান

সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ৩৮ জেলে আটক, ২২৫০ কেজি মাছ জব্দ

সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ৩৮ জেলে আটক, ২২৫০ কেজি মাছ জব্দ

ছাত্রদল থেকে যুবলীগের কমিটিতে পদপ্রত্যাশী বাবলু মিয়া, চকরিয়ায় রাজনৈতিক অবস্থান নিয়ে আলোচনা

ছাত্রদল থেকে যুবলীগের কমিটিতে পদপ্রত্যাশী বাবলু মিয়া, চকরিয়ায় রাজনৈতিক অবস্থান নিয়ে আলোচনা

মৌসুম শুরুর পর একদিনে সর্বোচ্চ ১৭৫৪ পর্যটক গেলেন সেন্টমার্টিনে, বহরে যুক্ত আরো ২ জাহাজ

মৌসুম শুরুর পর একদিনে সর্বোচ্চ ১৭৫৪ পর্যটক গেলেন সেন্টমার্টিনে, বহরে যুক্ত আরো ২ জাহাজ

সর্বশেষ সংবাদ