advertisement

চকরিয়ায় সার বিক্রয় কেন্দ্র ও মজুদ পরিস্থিতি পরিদর্শন করলেন যুগ্ম-সচিব জহুরুল ইসলাম

মোবারক উদ্দিন নয়ন

মোবারক উদ্দিন নয়ন

নভেম্বর ১৩, ২০২৬, ১০:০১

চকরিয়ায় সার বিক্রয় কেন্দ্র ও মজুদ পরিস্থিতি পরিদর্শন করলেন যুগ্ম-সচিব জহুরুল ইসলাম
ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার:

কক্সবাজারের চকরিয়ায় বিভিন্ন সারের বিক্রয় কেন্দ্রে সার বিতরণ ও মজুদ পরিস্থিতি পরিদর্শন করেছেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (বাজেট ও মনিটরিং) শাখার মো: জহুরুল ইসলাম।


featured banner

শুক্রবার (১৩ নভেম্বর) বিকাল ৪টায় চকরিয়া থানা সেন্টারের মোঃ সাইফুল কাদেরের মেসার্স শাহা আমানত এন্টারপ্রাইজের গুদামে মজুদ ও মিটার মাধ্যমে সারের বস্তার ওজন ঠিক আছে কিনা তা পরিদর্শন করেন তিনি।


এ সময় উপস্থিত ছিলেন ড. বিমল কুমার প্রামাণিক, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), কক্সবাজার। শাহানাজ ফেরদৌসী, উপজেলা কৃষি অফিসার, ডিএই, চকরিয়া, কক্সবাজার* সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।


পরিদর্শনকালে সারের মজুদ, বিতরণ ব্যবস্থা, মূল্য তালিকা, লাইসেন্স ও বিক্রয় রেজিস্টার যাচাই করা হয়। মিটার দিয়ে সারের বস্তার ওজন পরীক্ষা করে দেখা হয় বস্তায় নির্ধারিত ওজন ঠিক আছে কিনা। এছাড়া কৃষকদের কাছে সঠিক দামে ও সঠিক ওজনে সার পৌঁছে যাচ্ছে কিনা তা খতিয়ে দেখা হয়।


যুগ্ম-সচিব মো: জহুরুল ইসলাম বলেন, কৃষক যাতে হয়রানি ছাড়া সঠিক মূল্যে ও সঠিক ওজনে সার পায়, তা নিশ্চিত করতে সরকারের মনিটরিং চলমান রয়েছে। মজুদদারি, কালোবাজারি ও ওজনে কারচুপির কোনো সুযোগ দেওয়া হবে না। কোথাও অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


উপপরিচালক ড. বিমল কুমার প্রামাণিক বলেন, চলতি মৌসুমে চকরিয়ায় সারের কোনো সংকট নেই। পর্যাপ্ত মজুদ রয়েছে। কৃষকরা যেন নির্বিঘ্নে সার পায়, সেজন্য নিয়মিত তদারকি করা হচ্ছে।


উপজেলা কৃষি অফিসার শাহানাজ ফেরদৌসী বলেন, উপজেলার সকল ডিলার ও খুচরা বিক্রেতাদের নজরদারিতে রাখা হয়েছে। কৃষকদের অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।


পরিদর্শন শেষে সংশ্লিষ্ট ডিলারকে সঠিকভাবে রেজিস্টার সংরক্ষণ, মূল্য তালিকা প্রদর্শন এবং সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রয়ের নির্দেশ দেওয়া হয়।


google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সম্পর্কিত খবর
আধুনিক প্রযুক্তি নিয়ে কাজ শুরু করেছে ‘বাপেক্স’

আধুনিক প্রযুক্তি নিয়ে কাজ শুরু করেছে ‘বাপেক্স’

সেন্টমার্টিনগামী জাহাজের টিকিট প্রতারণা, অতিরিক্ত ভাড়া আদায়ে বাড়ছে পর্যটকদের ভোগান্তি

সেন্টমার্টিনগামী জাহাজের টিকিট প্রতারণা, অতিরিক্ত ভাড়া আদায়ে বাড়ছে পর্যটকদের ভোগান্তি

কক্সবাজার রক্ষায় দরকার মাস্টারপ্ল্যান

কক্সবাজার রক্ষায় দরকার মাস্টারপ্ল্যান

সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ৩৮ জেলে আটক, ২২৫০ কেজি মাছ জব্দ

সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ৩৮ জেলে আটক, ২২৫০ কেজি মাছ জব্দ

ছাত্রদল থেকে যুবলীগের কমিটিতে পদপ্রত্যাশী বাবলু মিয়া, চকরিয়ায় রাজনৈতিক অবস্থান নিয়ে আলোচনা

ছাত্রদল থেকে যুবলীগের কমিটিতে পদপ্রত্যাশী বাবলু মিয়া, চকরিয়ায় রাজনৈতিক অবস্থান নিয়ে আলোচনা

মৌসুম শুরুর পর একদিনে সর্বোচ্চ ১৭৫৪ পর্যটক গেলেন সেন্টমার্টিনে, বহরে যুক্ত আরো ২ জাহাজ

মৌসুম শুরুর পর একদিনে সর্বোচ্চ ১৭৫৪ পর্যটক গেলেন সেন্টমার্টিনে, বহরে যুক্ত আরো ২ জাহাজ

সর্বশেষ সংবাদ