advertisement

ঘুষ হিসেবে মুরগি নিলেন পেকুয়ার যুব উন্নয়ন কর্মকর্তা জাকের হোসেন

মোবারক উদ্দিন নয়ন

মোবারক উদ্দিন নয়ন

নভেম্বর ১২, ২০২৬, ০৮:৩৮

ঘুষ হিসেবে মুরগি নিলেন পেকুয়ার যুব উন্নয়ন কর্মকর্তা জাকের হোসেন
ছবি: সংগৃহীত

পেকুয়া প্রতিনিধি:

কক্সবাজারের পেকুয়া উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা জাকের হোসেনের বিরুদ্ধে ঘুষ হিসেবে মুরগি নেওয়ার অভিযোগ উঠেছে। সরকারি দপ্তরে সেবা নিতে আসা এক ব্যক্তির কাছ থেকে মুরগি নেওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী ফাহিমের অভিযোগ, সংশ্লিষ্ট দপ্তর থেকে সেবা গ্রহণের ক্ষেত্রে অনৈতিক সুবিধা হিসেবে তাঁর কাছ থেকে মুরগি নেওয়া হয়। শুধু মুরগি নেওয়াই নয়, সেটি রান্না করার জন্য মসলার টাকাও চাওয়া হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।

featured banner

ফাহিম আরও অভিযোগ করেন, সম্প্রতি যুব উন্নয়ন অধিদপ্তরের একটি অনুষ্ঠানে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উপস্থিত থাকাকালে তিনি বিষয়টি তুলে ধরতে গেলে বাধার সম্মুখীন হন। তাঁর দাবি, অভিযোগের বিষয়ে কথা বলার সময় ইউএনও অভিযুক্ত কর্মকর্তার পক্ষ নিয়ে আলোচনার বিষয়টি অন্যদিকে ঘুরিয়ে দেন এবং একপর্যায়ে সভা শেষ করেন।

এদিকে, মুরগি নেওয়ার বিষয়ে অভিযুক্ত কর্মকর্তা জাকের হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মুরগি নেওয়ার বিষয়টি স্বীকার করেন। তবে মুরগি রান্নার জন্য মসলার টাকা চাওয়ার অভিযোগ অস্বীকার করেন তিনি।

সরকারি প্রতিষ্ঠানে সাধারণ মানুষকে নিয়ম অনুযায়ী সেবা দেওয়ার কথা। সেখানে কোনো কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ বা অনৈতিক সুবিধা গ্রহণের অভিযোগ উঠলে তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।

এ ঘটনায় সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই এবং অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা।

এ বিষয়ে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সম্পর্কিত খবর
আধুনিক প্রযুক্তি নিয়ে কাজ শুরু করেছে ‘বাপেক্স’

আধুনিক প্রযুক্তি নিয়ে কাজ শুরু করেছে ‘বাপেক্স’

সেন্টমার্টিনগামী জাহাজের টিকিট প্রতারণা, অতিরিক্ত ভাড়া আদায়ে বাড়ছে পর্যটকদের ভোগান্তি

সেন্টমার্টিনগামী জাহাজের টিকিট প্রতারণা, অতিরিক্ত ভাড়া আদায়ে বাড়ছে পর্যটকদের ভোগান্তি

কক্সবাজার রক্ষায় দরকার মাস্টারপ্ল্যান

কক্সবাজার রক্ষায় দরকার মাস্টারপ্ল্যান

সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ৩৮ জেলে আটক, ২২৫০ কেজি মাছ জব্দ

সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ৩৮ জেলে আটক, ২২৫০ কেজি মাছ জব্দ

ছাত্রদল থেকে যুবলীগের কমিটিতে পদপ্রত্যাশী বাবলু মিয়া, চকরিয়ায় রাজনৈতিক অবস্থান নিয়ে আলোচনা

ছাত্রদল থেকে যুবলীগের কমিটিতে পদপ্রত্যাশী বাবলু মিয়া, চকরিয়ায় রাজনৈতিক অবস্থান নিয়ে আলোচনা

মৌসুম শুরুর পর একদিনে সর্বোচ্চ ১৭৫৪ পর্যটক গেলেন সেন্টমার্টিনে, বহরে যুক্ত আরো ২ জাহাজ

মৌসুম শুরুর পর একদিনে সর্বোচ্চ ১৭৫৪ পর্যটক গেলেন সেন্টমার্টিনে, বহরে যুক্ত আরো ২ জাহাজ

সর্বশেষ সংবাদ