advertisement

গর্জনিয়ায় সার বাণিজ্যে অনিয়ম

খুচরা ডিলারদের টাকা ফেরত দেওয়া হলেও বঞ্চিত সাধারণ কৃষকরা

মোবারক উদ্দিন নয়ন

মোবারক উদ্দিন নয়ন

নভেম্বর ১১, ২০২৬, ১০:০১

খুচরা ডিলারদের টাকা ফেরত দেওয়া হলেও বঞ্চিত সাধারণ কৃষকরা
ছবি: সংগৃহীত

*** ছয় খুচরা ডিলারের ৩০ হাজার টাকা ফেরত

*** সাধারণ কৃষকের অতিরিক্ত আদায় করা টাকা এখনো অধরা

*** অভিযোগকারীদের হুমকি-ধমকির অভিযোগ

featured banner

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নে সরকারি বরাদ্দের সার বিতরণে অনিয়ম ও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে নতুন করে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। দৈনিক কক্সবাজার ৭১ পত্রিকায় সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্ট ডিলাররা তাদের অতিরিক্ত আদায়কৃত টাকা ফেরত পেলেও সাধারণ কৃষকদের বেলায় সেই সুরাহা হয়নি। এতে ক্ষুব্ধ কৃষকরা অবিলম্বে তাদের বাড়তি অর্থ ফেরত ও জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার দাবি জানিয়েছেন।

অভিযোগের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে গর্জনিয়া ইউনিয়নের বিসিআইসি সার ডিলার ‘ফজল করিম ট্রেডার্স’-এর স্বত্বাধিকারী মোহাম্মদ শাহেদ। অভিযোগ উঠেছে, সরকারি নির্ধারিত মূল্যের বাইরে সাধারণ কৃষকদের কাছ থেকে প্রতি বস্তা সারে অতিরিক্ত ৪০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত হাতিয়ে নেওয়া হচ্ছে। প্রতিবাদ করলে পরিবহন ও গাড়িভাড়ার অজুহাত দেখিয়ে প্রান্তিক কৃষকদের জিম্মি করা হয়।

গত ৯ নভেম্বর গর্জনিয়ার ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম বোমাংখিল এলাকার কৃষক মোহাম্মদ শাহ আলম এক বস্তা ইউরিয়া ও এক বস্তা টিএসপি সার সংগ্রহ করেন। সরকারি মূল্য ২ হাজার ৭০০ টাকা হলেও তাঁর কাছ থেকে নেওয়া হয়েছে ৩ হাজার ৫০০ টাকা। অর্থাৎ দুই বস্তায় অতিরিক্ত ৮০০ টাকা দিতে হয়েছে তাঁকে।একই ইউনিয়নের বটতলা এলাকার কৃষক হাফেজ আহম্মদ তিন বস্তা সার (টিএসপি, ডিএপি ও ইউরিয়া) কিনতে ৩ হাজার ৭৫০ টাকার স্থলে ৪ হাজার ৬০০ টাকা প্রদান করেন। তাঁকে অতিরিক্ত ৮৫০ টাকা গুনতে হয়।

এ ছাড়া একাধিক কৃষকের অভিযোগ, বিক্রির ক্যাশমেমো বা রশিদে প্রতি বস্তার মূল্য ১ হাজার ৩৫০ টাকা উল্লেখ করা হলেও বাস্তবে আদায় করা হচ্ছে ১ হাজার ৮৫০ টাকা পর্যন্ত। রশিদের সঙ্গে বাস্তব লেনদেনের এই ফারাক চরম আকার ধারণ করেছে।

এর আগে গর্জনিয়ার ছয়জন খুচরা সার ডিলারের (ওমর ফারুক, কামাল, সাহাব উদ্দিন, শফিক, মুজিব ও বাদশা) কাছ থেকে অতিরিক্ত আদায় করা প্রায় ৩০ হাজার টাকা সংবাদ প্রকাশের পর ফেরত দেওয়া হয়েছে বলে ডিলাররা নিশ্চিত করেছেন। কিন্তু সাধারণ কৃষকদের কাছ থেকে একইভাবে অতিরিক্ত আদায় করা অর্থ এখনো ফেরত দেওয়া হয়নি। এতে প্রশ্ন উঠেছেÍখুচরা ডিলারদের টাকা ফেরত দেওয়া হলে সাধারণ কৃষকদের বেলায় এই ব্যতিক্রম কেন?

অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়ে মুখ খোলায় ভুক্তভোগী কৃষকদের বিভিন্নভাবে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। কৃষকদের দাবি, উপজেলা কৃষি কর্মকর্তা তানজিলা রহমানের সঙ্গে যোগসাজশে গর্জনিয়া ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. ইসমাইল অভিযোগকারী কৃষকদের ভয়ভীতি দেখিয়ে মুখ বন্ধ রাখার চেষ্টা করছেন।

স্থানীয়দের অভিযোগ, গর্জনিয়ার জন্য বরাদ্দ করা সার শুধু অতিরিক্ত মূল্যে বিক্রিয়ই নয়, বরং অন্যত্র মজুত ও কালোবাজারে বিক্রির ঘটনাও ঘটছে। এ অবস্থায় বিসিআইসি ডিলারের সার উত্তোলন, পরিবহন, মজুত ও বিক্রির হিসাব পুঙ্খানুপুঙ্খ নিরীক্ষার দাবি জানিয়েছেন তারা।

কৃষকদের প্রশ্ন-সরকারি ভর্তুকির সার যেখানে কৃষকের উৎপাদন ব্যয় কমানোর কথা, সেখানে সার কিনতেই যদি বাড়তি অর্থ দিতে হয়, তবে ভর্তুকির সুফল কোথায়? অবিলম্বে ক্ষতিগ্রস্ত প্রতিটি কৃষকের অতিরিক্ত অর্থ ফেরত এবং অনিয়মে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সম্পর্কিত খবর
আধুনিক প্রযুক্তি নিয়ে কাজ শুরু করেছে ‘বাপেক্স’

আধুনিক প্রযুক্তি নিয়ে কাজ শুরু করেছে ‘বাপেক্স’

সেন্টমার্টিনগামী জাহাজের টিকিট প্রতারণা, অতিরিক্ত ভাড়া আদায়ে বাড়ছে পর্যটকদের ভোগান্তি

সেন্টমার্টিনগামী জাহাজের টিকিট প্রতারণা, অতিরিক্ত ভাড়া আদায়ে বাড়ছে পর্যটকদের ভোগান্তি

কক্সবাজার রক্ষায় দরকার মাস্টারপ্ল্যান

কক্সবাজার রক্ষায় দরকার মাস্টারপ্ল্যান

সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ৩৮ জেলে আটক, ২২৫০ কেজি মাছ জব্দ

সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ৩৮ জেলে আটক, ২২৫০ কেজি মাছ জব্দ

ছাত্রদল থেকে যুবলীগের কমিটিতে পদপ্রত্যাশী বাবলু মিয়া, চকরিয়ায় রাজনৈতিক অবস্থান নিয়ে আলোচনা

ছাত্রদল থেকে যুবলীগের কমিটিতে পদপ্রত্যাশী বাবলু মিয়া, চকরিয়ায় রাজনৈতিক অবস্থান নিয়ে আলোচনা

মৌসুম শুরুর পর একদিনে সর্বোচ্চ ১৭৫৪ পর্যটক গেলেন সেন্টমার্টিনে, বহরে যুক্ত আরো ২ জাহাজ

মৌসুম শুরুর পর একদিনে সর্বোচ্চ ১৭৫৪ পর্যটক গেলেন সেন্টমার্টিনে, বহরে যুক্ত আরো ২ জাহাজ

সর্বশেষ সংবাদ