advertisement

কোস্ট গার্ডের অভিযানে টেকনাফে ২ লাখ ইয়াবা উদ্ধার, আটক ২

মোবারক উদ্দিন নয়ন

মোবারক উদ্দিন নয়ন

নভেম্বর ১২, ২০২৬, ০৮:৩৯

কোস্ট গার্ডের অভিযানে টেকনাফে ২ লাখ ইয়াবা উদ্ধার, আটক ২
ছবি: সংগৃহীত

নিজস্ব সংবাদদাতা:

টেকনাফে নাফ নদীতে ভাসমান একটি ইঞ্জিনচালিত কাঠের বোট থেকে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় বোটে থাকা দুই মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ কোটি টাকা। বুধবার (১১ নভেম্বর) সকালে টেকনাফের সাবরাংয়ের আলোগোলা জোরা এলাকা সংলগ্ন নাফ নদীতে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। দুপুরে কোস্ট গার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় । কোস্ট গার্ড জানায়, মিয়ানমার থেকে নাফ নদী হয়ে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করবে; এমন তথ্যের ভিত্তিতে বুধবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত নাফ নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড। অভিযান চলাকালে সন্দেহজনক একটি ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দেওয়া হয়। তবে সংকেত অমান্য করে বোটটি পালানোর চেষ্টা করলে কোস্ট গার্ডের সদস্যরা ধাওয়া করে সেটি আটক করেন। পরে বোটে তল্লাশি চালিয়ে ২ লাখ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১০ কোটি টাকা। মিয়ানমার থেকে আসা এই চালানের সঙ্গে জড়িত অন্য মাদক ব্যবসায়ী ও সহযোগীদের শনাক্ত এবং আটকের জন্য গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। জব্দ করা ইয়াবা, পাচারে ব্যবহৃত বোট ও আটক দুই ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সম্পর্কিত খবর
আধুনিক প্রযুক্তি নিয়ে কাজ শুরু করেছে ‘বাপেক্স’

আধুনিক প্রযুক্তি নিয়ে কাজ শুরু করেছে ‘বাপেক্স’

সেন্টমার্টিনগামী জাহাজের টিকিট প্রতারণা, অতিরিক্ত ভাড়া আদায়ে বাড়ছে পর্যটকদের ভোগান্তি

সেন্টমার্টিনগামী জাহাজের টিকিট প্রতারণা, অতিরিক্ত ভাড়া আদায়ে বাড়ছে পর্যটকদের ভোগান্তি

কক্সবাজার রক্ষায় দরকার মাস্টারপ্ল্যান

কক্সবাজার রক্ষায় দরকার মাস্টারপ্ল্যান

সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ৩৮ জেলে আটক, ২২৫০ কেজি মাছ জব্দ

সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ৩৮ জেলে আটক, ২২৫০ কেজি মাছ জব্দ

ছাত্রদল থেকে যুবলীগের কমিটিতে পদপ্রত্যাশী বাবলু মিয়া, চকরিয়ায় রাজনৈতিক অবস্থান নিয়ে আলোচনা

ছাত্রদল থেকে যুবলীগের কমিটিতে পদপ্রত্যাশী বাবলু মিয়া, চকরিয়ায় রাজনৈতিক অবস্থান নিয়ে আলোচনা

মৌসুম শুরুর পর একদিনে সর্বোচ্চ ১৭৫৪ পর্যটক গেলেন সেন্টমার্টিনে, বহরে যুক্ত আরো ২ জাহাজ

মৌসুম শুরুর পর একদিনে সর্বোচ্চ ১৭৫৪ পর্যটক গেলেন সেন্টমার্টিনে, বহরে যুক্ত আরো ২ জাহাজ

সর্বশেষ সংবাদ