advertisement

কুতুবদিয়া পাড়ার দুদকের ওয়ারেন্টভুক্ত দুর্ধর্ষ নারী আসামি ইয়াবা সম্রাজ্ঞী রোজিনা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুন ২৮, ২০২৬, ১২:২১

কুতুবদিয়া পাড়ার দুদকের ওয়ারেন্টভুক্ত দুর্ধর্ষ নারী আসামি ইয়াবা সম্রাজ্ঞী রোজিনা গ্রেপ্তার
ফাইল ছবি:রোজিনা আক্তার

কক্সবাজার শহরের কুতুবদিয়া পাড়া এলাকা থেকে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত ও চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজিনা আক্তার (৪২) নামের এক দুর্ধর্ষ নারী আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল ২৭ জুন (শনিবার) কক্সবাজার সদর থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত রোজিনা আক্তার কুতুবদিয়া পাড়ার ১ নং ওয়ার্ডের রিয়াজ উদ্দিন ওরফে ইলিয়াসের মেয়ে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত রোজিনা আক্তার দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি গুরুত্বপূর্ণ মামলার (মামলা নং ১/২৫) তদন্তাধীন গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত দীর্ঘদিনের পলাতক আসামি। এছাড়া তার বিরুদ্ধে কর্তব্যরত পুলিশের ওপর হামলা বা 'পুলিশ এসল্ট' মামলাসহ আদালতে একাধিক জিআর (GR) ওয়ারেন্ট মূলতবি রয়েছে।

featured banner

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রোজিনা এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। এলাকায় একজন শীর্ষ ও নামকরা মাদক ব্যবসায়ী হিসেবেও তার কুখ্যাতি রয়েছে।

কক্সবাজার সদর থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই দুর্ধর্ষ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। এলাকায় অপরাধ দমনে পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সম্পর্কিত খবর
পেকুয়ায় বাড়ি নির্মাণে চাঁদা না দেওয়ায় সাংবাদিক পরিবারের উপর কিশোর গ্যাংয়ের হামলা, গুরুতর আহত ৩

পেকুয়ায় বাড়ি নির্মাণে চাঁদা না দেওয়ায় সাংবাদিক পরিবারের উপর কিশোর গ্যাংয়ের হামলা, গুরুতর আহত ৩

কক্সবাজার পৌরসভার পরিষ্কার কাজের নামে ক্যাম্প থেকে শহরে রোহিঙ্গা শ্রমিক, নেপথ্যে সরোয়ার

কক্সবাজার পৌরসভার পরিষ্কার কাজের নামে ক্যাম্প থেকে শহরে রোহিঙ্গা শ্রমিক, নেপথ্যে সরোয়ার

কাগজের রেকর্ডে সীমাবদ্ধ নয়, সরেজমিনে বাঁকখালী নদীর গতিপথ ও জোয়ারের সীমা মেপে সীমানা নির্ধারণ

কাগজের রেকর্ডে সীমাবদ্ধ নয়, সরেজমিনে বাঁকখালী নদীর গতিপথ ও জোয়ারের সীমা মেপে সীমানা নির্ধারণ

অ্যাড: মোহাম্মদ হারুন অর রশিদ এর মৃত্যুতে কক্সবাজার ৭১ পরিবারের শোক প্রকাশ

অ্যাড: মোহাম্মদ হারুন অর রশিদ এর মৃত্যুতে কক্সবাজার ৭১ পরিবারের শোক প্রকাশ

চকরিয়া সরকারি কলেজের সামনে থেকে র‍্যাবের দেশীয় বন্দুক উদ্ধার

চকরিয়া সরকারি কলেজের সামনে থেকে র‍্যাবের দেশীয় বন্দুক উদ্ধার

বাঁকখালী নদী রক্ষায় হাইকোর্টের যুগান্তকারী রায়

বাঁকখালী নদী রক্ষায় হাইকোর্টের যুগান্তকারী রায়

সর্বশেষ সংবাদ