advertisement

কক্সবাজার সদর থানা পুলিশের অভিযানে ৮ হাজার ইয়াবাসহ পিকআপ জব্দ,আটক-১

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুলাই ১১, ২০২৬, ০১:৪৮

কক্সবাজার সদর থানা পুলিশের অভিযানে ৮ হাজার ইয়াবাসহ পিকআপ জব্দ,আটক-১
ছবি: সংগৃহীত

কক্সবাজার সদর থানা পুলিশের অভিযানে ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. ফয়সাল (৪১) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি এবং একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

শুক্রবার (১০ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে কক্সবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের সাংস্কৃতিক কেন্দ্রের দক্ষিণ পাশের রাস্তায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় একটি চেকপোস্ট বসায় পুলিশ। অভিযানে সন্দেহভাজন পিকআপটি থামিয়ে তল্লাশি করা হয়। এক পর্যায়ে পিকআপটির বাম্পারের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে চালক ফয়সালের স্বীকারোক্তি অনুযায়ী ইয়াবাগুলো জব্দ করা হয় এবং তাকে আটক করা হয়।

featured banner

আটককৃত মো. ফয়সালের বাড়ি টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের পুরান পাড়ায়। তার বাবার নাম মৃত জহির আহম্মদ ড্রাইভার।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত ফয়সালের বিরুদ্ধে এর আগেও মাদকের মামলা রয়েছে। ২০২২ সালের ৫ এপ্রিল ঢাকার আশুলিয়া থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (নং-১৩/২২৭) দায়ের করা হয়েছিল।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সম্পর্কিত খবর
পেকুয়ায় বাড়ি নির্মাণে চাঁদা না দেওয়ায় সাংবাদিক পরিবারের উপর কিশোর গ্যাংয়ের হামলা, গুরুতর আহত ৩

পেকুয়ায় বাড়ি নির্মাণে চাঁদা না দেওয়ায় সাংবাদিক পরিবারের উপর কিশোর গ্যাংয়ের হামলা, গুরুতর আহত ৩

কক্সবাজার পৌরসভার পরিষ্কার কাজের নামে ক্যাম্প থেকে শহরে রোহিঙ্গা শ্রমিক, নেপথ্যে সরোয়ার

কক্সবাজার পৌরসভার পরিষ্কার কাজের নামে ক্যাম্প থেকে শহরে রোহিঙ্গা শ্রমিক, নেপথ্যে সরোয়ার

কাগজের রেকর্ডে সীমাবদ্ধ নয়, সরেজমিনে বাঁকখালী নদীর গতিপথ ও জোয়ারের সীমা মেপে সীমানা নির্ধারণ

কাগজের রেকর্ডে সীমাবদ্ধ নয়, সরেজমিনে বাঁকখালী নদীর গতিপথ ও জোয়ারের সীমা মেপে সীমানা নির্ধারণ

অ্যাড: মোহাম্মদ হারুন অর রশিদ এর মৃত্যুতে কক্সবাজার ৭১ পরিবারের শোক প্রকাশ

অ্যাড: মোহাম্মদ হারুন অর রশিদ এর মৃত্যুতে কক্সবাজার ৭১ পরিবারের শোক প্রকাশ

চকরিয়া সরকারি কলেজের সামনে থেকে র‍্যাবের দেশীয় বন্দুক উদ্ধার

চকরিয়া সরকারি কলেজের সামনে থেকে র‍্যাবের দেশীয় বন্দুক উদ্ধার

বাঁকখালী নদী রক্ষায় হাইকোর্টের যুগান্তকারী রায়

বাঁকখালী নদী রক্ষায় হাইকোর্টের যুগান্তকারী রায়

সর্বশেষ সংবাদ