advertisement

কক্সবাজার সদর উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির উপদেষ্টা হলেন জেলা যুবদল নেতা ফরিদুল আলম ফরিদ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ০৩, ২০২৬, ০২:৩২

কক্সবাজার সদর উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির উপদেষ্টা হলেন জেলা যুবদল নেতা ফরিদুল আলম ফরিদ
ছবি: সংগৃহীত

হায়দার নেজাম:

আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনগণের মাঝে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গঠিত কক্সবাজার সদর উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটিতে নতুন উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন জেলা যুবদলের সহ-সভাপতি ফরিদুল আলম ফরিদ।

featured banner

সামাজিক শৃঙ্খলা বজায় রাখা এবং পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক ও আস্থার সেতুবন্ধন জোরদার করার ক্ষেত্রে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ফরিদুল আলম ফরিদকে এই কমিটিতে উপদেষ্টা হিসেবে অন্তর্ভুক্ত করায় স্থানীয় সুধী সমাজ ও দলীয় নেতাকর্মীরা সন্তোষ প্রকাশ করেছেন।

নবনিযুক্ত উপদেষ্টা ফরিদুল আলম ফরিদ তার প্রতিক্রিয়ায় বলেন, "মাদক, সন্ত্রাস ও অপরাধমুক্ত একটি নিরাপদ সমাজ গঠনে কমিউনিটি পুলিশিংয়ের ভূমিকা অনস্বীকার্য। সাধারণ মানুষের সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মেলবন্ধন আরও দৃঢ় করতে এবং এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় আমি আমার ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করব।"

তার এই নতুন দায়িত্বে অন্তর্ভুক্তি কক্সবাজার সদর উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।

google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সম্পর্কিত খবর
পেকুয়ায় বাড়ি নির্মাণে চাঁদা না দেওয়ায় সাংবাদিক পরিবারের উপর কিশোর গ্যাংয়ের হামলা, গুরুতর আহত ৩

পেকুয়ায় বাড়ি নির্মাণে চাঁদা না দেওয়ায় সাংবাদিক পরিবারের উপর কিশোর গ্যাংয়ের হামলা, গুরুতর আহত ৩

কক্সবাজার পৌরসভার পরিষ্কার কাজের নামে ক্যাম্প থেকে শহরে রোহিঙ্গা শ্রমিক, নেপথ্যে সরোয়ার

কক্সবাজার পৌরসভার পরিষ্কার কাজের নামে ক্যাম্প থেকে শহরে রোহিঙ্গা শ্রমিক, নেপথ্যে সরোয়ার

কাগজের রেকর্ডে সীমাবদ্ধ নয়, সরেজমিনে বাঁকখালী নদীর গতিপথ ও জোয়ারের সীমা মেপে সীমানা নির্ধারণ

কাগজের রেকর্ডে সীমাবদ্ধ নয়, সরেজমিনে বাঁকখালী নদীর গতিপথ ও জোয়ারের সীমা মেপে সীমানা নির্ধারণ

অ্যাড: মোহাম্মদ হারুন অর রশিদ এর মৃত্যুতে কক্সবাজার ৭১ পরিবারের শোক প্রকাশ

অ্যাড: মোহাম্মদ হারুন অর রশিদ এর মৃত্যুতে কক্সবাজার ৭১ পরিবারের শোক প্রকাশ

চকরিয়া সরকারি কলেজের সামনে থেকে র‍্যাবের দেশীয় বন্দুক উদ্ধার

চকরিয়া সরকারি কলেজের সামনে থেকে র‍্যাবের দেশীয় বন্দুক উদ্ধার

বাঁকখালী নদী রক্ষায় হাইকোর্টের যুগান্তকারী রায়

বাঁকখালী নদী রক্ষায় হাইকোর্টের যুগান্তকারী রায়

সর্বশেষ সংবাদ