advertisement

সাংবাদিক মহলে শোকের ছায়া

কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি,প্রতিষ্ঠাতা সদস্য, প্রবীণ সাংবাদিক আতাহার ইকবাল আর নেই

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুলাই ২২, ২০২৬, ০৫:০৬

কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি,প্রতিষ্ঠাতা সদস্য, প্রবীণ সাংবাদিক আতাহার ইকবাল আর নেই
ছবি: সংগৃহীত

featured banner

শেফাইল উদ্দিন,কক্সবাজার।

কক্সবাজারের প্রবীণ সাংবাদিক, কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি আতাহার ইকবাল (৭৩) আর নেই। বুধবার (২২ জুলাই) রাত ১টার দিকে কক্সবাজার শহরের দক্ষিণ টেকপাড়ার পল্লবী লেইনস্থ নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, একমাত্র পুত্র, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আতাহার ইকবাল কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। তিনি প্রেসক্লাবের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং মৃত্যুর আগ পর্যন্ত কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে সাংবাদিক সমাজের উন্নয়নে সক্রিয় ভূমিকা রেখে গেছেন। তাঁর মৃত্যুতে কক্সবাজারের সাংবাদিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্র জানায়, বুধবার আসরের নামাজের পর কক্সবাজার শহরের বায়তুশ শরফ কমপ্লেক্স মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

প্রবীণ এই সাংবাদিকের মৃত্যুতে সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সম্পর্কিত খবর
কক্সবাজার পৌরসভার পরিষ্কার কাজের নামে ক্যাম্প থেকে শহরে রোহিঙ্গা শ্রমিক, নেপথ্যে সরোয়ার

কক্সবাজার পৌরসভার পরিষ্কার কাজের নামে ক্যাম্প থেকে শহরে রোহিঙ্গা শ্রমিক, নেপথ্যে সরোয়ার

কাগজের রেকর্ডে সীমাবদ্ধ নয়, সরেজমিনে বাঁকখালী নদীর গতিপথ ও জোয়ারের সীমা মেপে সীমানা নির্ধারণ

কাগজের রেকর্ডে সীমাবদ্ধ নয়, সরেজমিনে বাঁকখালী নদীর গতিপথ ও জোয়ারের সীমা মেপে সীমানা নির্ধারণ

অ্যাড: মোহাম্মদ হারুন অর রশিদ এর মৃত্যুতে কক্সবাজার ৭১ পরিবারের শোক প্রকাশ

অ্যাড: মোহাম্মদ হারুন অর রশিদ এর মৃত্যুতে কক্সবাজার ৭১ পরিবারের শোক প্রকাশ

চকরিয়া সরকারি কলেজের সামনে থেকে র‍্যাবের দেশীয় বন্দুক উদ্ধার

চকরিয়া সরকারি কলেজের সামনে থেকে র‍্যাবের দেশীয় বন্দুক উদ্ধার

বাঁকখালী নদী রক্ষায় হাইকোর্টের যুগান্তকারী রায়

বাঁকখালী নদী রক্ষায় হাইকোর্টের যুগান্তকারী রায়

উচ্ছেদ অভিযানের আগেই জেলা কারাগার সংলগ্ন মাটিয়াতলী এলাকায় রণক্ষেত্র, হামলা-সংঘর্ষে আহত ৪

উচ্ছেদ অভিযানের আগেই জেলা কারাগার সংলগ্ন মাটিয়াতলী এলাকায় রণক্ষেত্র, হামলা-সংঘর্ষে আহত ৪

সর্বশেষ সংবাদ