advertisement

ইনানী ভাড়া বাসা থেকে সী-পার্ল হোটেলকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার!

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ০৪, ২০২৬, ১১:২৭

ইনানী ভাড়া বাসা থেকে সী-পার্ল হোটেলকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার!
ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ায় ভাড়া বাসা থেকে মীম (২৯) নামে সী-পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা (রয়েল টিউলিপ) হোটেলের এক নারী কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের শফিরবিল এলাকার ছালাত মার্কেটসংলগ্ন একটি ভাড়া বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

featured banner


নিহত মীম ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দক্ষিণখান থানার কাঁঠালতলা এলাকার বাসিন্দা কামাল হোসেনের মেয়ে। তিনি গত এক বছর ধরে ইনানীর সী-পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা (রয়েল টিউলিপ) হোটেলে কর্মরত ছিলেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।


স্থানীয় সূত্রে জানা যায়, ভাড়া বাসার কক্ষটি গত তিন দিন ধরে ভেতর থেকে বন্ধ ছিল। বুধবার সকালে বাড়ির মালিক ছালাত উল্লাহ ওই কক্ষে গিয়ে ডাকাডাকি করেও কোনো সাড়া পাননি। পরে বিষয়টি স্থানীয়দের জানিয়ে পুলিশকে খবর দেওয়া হয়।


খবর পেয়ে উখিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় কক্ষের লোহার দরজা কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় কক্ষের ভেতরে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় মীমের মরদেহ দেখতে পায় পুলিশ।


পরে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।


উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জালিয়াপালং ইউনিয়নের শফিরবিল ছালাত মার্কেট এলাকা থেকে এক নারী হোটেলকর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


তবে ওই নারীর মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।


google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সম্পর্কিত খবর
আধুনিক প্রযুক্তি নিয়ে কাজ শুরু করেছে ‘বাপেক্স’

আধুনিক প্রযুক্তি নিয়ে কাজ শুরু করেছে ‘বাপেক্স’

সেন্টমার্টিনগামী জাহাজের টিকিট প্রতারণা, অতিরিক্ত ভাড়া আদায়ে বাড়ছে পর্যটকদের ভোগান্তি

সেন্টমার্টিনগামী জাহাজের টিকিট প্রতারণা, অতিরিক্ত ভাড়া আদায়ে বাড়ছে পর্যটকদের ভোগান্তি

কক্সবাজার রক্ষায় দরকার মাস্টারপ্ল্যান

কক্সবাজার রক্ষায় দরকার মাস্টারপ্ল্যান

সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ৩৮ জেলে আটক, ২২৫০ কেজি মাছ জব্দ

সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ৩৮ জেলে আটক, ২২৫০ কেজি মাছ জব্দ

ছাত্রদল থেকে যুবলীগের কমিটিতে পদপ্রত্যাশী বাবলু মিয়া, চকরিয়ায় রাজনৈতিক অবস্থান নিয়ে আলোচনা

ছাত্রদল থেকে যুবলীগের কমিটিতে পদপ্রত্যাশী বাবলু মিয়া, চকরিয়ায় রাজনৈতিক অবস্থান নিয়ে আলোচনা

মৌসুম শুরুর পর একদিনে সর্বোচ্চ ১৭৫৪ পর্যটক গেলেন সেন্টমার্টিনে, বহরে যুক্ত আরো ২ জাহাজ

মৌসুম শুরুর পর একদিনে সর্বোচ্চ ১৭৫৪ পর্যটক গেলেন সেন্টমার্টিনে, বহরে যুক্ত আরো ২ জাহাজ

সর্বশেষ সংবাদ